২৭ মে ২০২৬, ০৭:১৯

ঢাকাসহ যে ১৫ জেলায় ১০টার মধ্যে হতে পারে ঝড় ও বজ্রবৃষ্টি

সকাল ১০টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে ঢাকাসহ ১৬ জেলায়  © ফাইল ছবি

ঢাকায় সকাল ১০টার মধ্যে বজ্রপাত ও বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি দেশের আরও ১৫টি জেলার জন্য একই সতর্কবার্তা দেওয়া হয়েছে।

বুধবার (২৭ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়।

আরও পড়ুন: ৪০ কিলোমিটার দীর্ঘ যানজটে স্থবির ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, যশোর, ঢাকা, গাজীপুর, নরসিংদী, মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, টাঙ্গাইল, জামালপুর, শেরপুর, রাজবাড়ী, ফরিদপুর, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, সিরাজগঞ্জ ও পাবনা জেলার কিছু স্থানে ২৭ মে সকাল ১০টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।