২৪ মে ২০২৬, ১০:২৪

ঈদের দিন যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিল বিডব্লিউওটি

বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম   © সংগৃহীত

দেশে পবিত্র ঈদুল আজহা পালিত হবে আগামী বৃহস্পতিবার (২৮ মে)। এদিন এবং আগের দিন বুধবার দেশের কয়েকটি অঞ্চলের আবহাওয়া নিয়ে দুঃসংবাদ দিয়েছে বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি)। দুদিনই দেশের তিন অঞ্চলে একাধিকবার বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি।

আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে বলা হয়েছে, ঈদের আগের দিন ও ঈদের দিন দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। উত্তরাঞ্চল,মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে একাধিকবার বজ্রবৃষ্টি হতে পারে ওই সময়ে।

আরও পড়ুন: ছাত্রদলের তিন নেতাকে ষষ্ঠ গ্রেডে চুক্তিভিত্তিক নিয়োগ দিল সরকার

কোন দিন কোথায় কেমন বৃষ্টি হতে পারে, কোথায় কোথায় আবহাওয়া ভালো থাকবে,গরমের তীব্রতা কেমন থাকবেসহ বিস্তারিত আপডেট আজকালের মধ্যে জানানো হবে বলেও জানানো হয়েছে।