১৮ মে ২০২৬, ১০:৩৬

কুমিল্লাসহ তিন জেলায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

কালবৈশাখী ঝড়  © ফাইল ছবি

কুমিল্লাসহ দেশের তিন জেলায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানানো হয়েছে।

সোমবার (১৮ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হেয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।

আরও পড়ুন: মনিপুর স্কুল যেন ‘হিসাববিহীন সাম্রাজ্য’, তদন্তে ধরা পড়ল সাড়ে ৬০০ কোটি টাকার অনিয়ম

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, কিশোরগঞ্জ, চাঁদপুর ও কুমিল্লা জেলার কিছু স্থানে ১৮ মে দুপুর ১২টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।