২৭ এপ্রিল ২০২৬, ০৮:২৩

১৩ জেলায় ১১টার মধ্যে কালবৈশাখী ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

১৩ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর  © টিডিসি সম্পাদিত

দেশের ১৩ জেলার ওপর দিয়ে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানানো হয়েছে। আজ সোমবার (২৭ এপ্রিল) অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, বগুড়া, জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, বান্দরবান, মৌলভীবাজার ও চট্টগ্রাম জেলার কিছু স্থানে সোমবার (২৭ এপ্রিল) বেলা ১১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন: ঢাকাসহ ১২ অঞ্চলে ৬০-৮০ কিমি বেগে বজ্রবৃষ্টির আভাস

বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়ে বার্তায় বলা হয়েছে, উল্লেখিত জেলাগুলোয় একাধিকবার বজ্রপাত শুরু হতে পারে।