ঢাবির ৫৪তম সমাবর্তনের অনলাইন আবেদন চার ধাপে, শুরু ১ নভেম্বর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন শুরু হচ্ছে আগামী ১ নভেম্বর। আবেদন প্রক্রিয়া চলবে ৩০ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। সমাবর্তনে অংশ নিতে আগ্রহী গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্ত শিক্ষার্থীদের চারটি ধাপে আবেদন সম্পন্ন করতে হবে। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইটে আবেদন করে নির্ধারিত সময়ের মধ্যে পেমেন্টসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ করতে হবে।
আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনবিষয়ক ওয়েবসাইট (https://convocation.du.ac.bd) ভিজিট করে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে এই আবেদন প্রক্রিয়াটি মোট ৪টি ধাপে সম্পন্ন করতে হবে। আবেদনকারীদের আগামী ৩০ নভেম্বরের (রাত ১১:৫৯ মিনিট) মধ্যে অবশ্যই প্রথম ধাপ সম্পন্ন করতে হবে। এরপর আগামী ২ ডিসেম্বর (বুধবার) রাত ১১:৫৯ মিনিটের মধ্যে অনলাইনে সমাবর্তনের পেমেন্ট সম্পন্ন করতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশরনর (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি
আরও পড়ুন: যশোর শিক্ষা বোর্ডে এসএসসিতে বৃত্তিপ্রাপ্তদের ফল প্রকাশ
২০ নভেম্বর ২০২২ তারিখ থেকে ৩০ নভেম্বর ২০২৬ তারিখ পর্যন্ত যেসব পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে/হবে, সেসব গ্র্যাজুয়েট ও পদকপ্রাপ্তরা ৫৪তম সমাবর্তনে অংশগ্রহণ করতে পারবেন। আবেদন ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর শেষ হবে। এ ছাড়া ১৪ অক্টোবর ২০২২ তারিখ থেকে ১৮ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে প্রকাশিত যেসব ফলাফল ৫৩তম সমাবর্তন ২০২২-এ অন্তর্ভুক্ত করা সম্ভব হয়নি, সেগুলো ৫৪তম সমাবর্তন ২০২৭-এ অন্তর্ভুক্ত করা হবে এবং সংশ্লিষ্ট গ্র্যাজুয়েটরা সমাবর্তনে অংশ নিতে পারবেন।
উল্লেখ্যা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫৪তম সমাবর্তন আগামী ২৬ জানুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তনে সভাপতিত্ব করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকার বিষয়ে সম্মতি জানিয়েছেন। সমাবর্তনে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাপানের সাসাকাওয়া পিস ফাউন্ডেশরনর (এসপিএফ) প্রেসিডেন্ট অধ্যাপক ড. আতসুশি সুনামি।