১৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩
জাবি বন্ধ থাকবে ২৩ সেপ্টেম্বর, ক্যালেন্ডারে ছুটি থাকলেও পরদিন খোলা
ফাতেহা-ই-ইয়াজদাহাম উপলক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সব ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে। তবে ক্যালেন্ডারে ছুটি থাকলেও খোলা থাকবে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার)।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ফাতেহা- ই-ইয়াজদাহাম উপলক্ষ্যে আগামী ২৩ সেপ্টেম্বর (বুধবার) বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিসসমূহ বন্ধ থাকবে।
আরও খবর: একাদশে ভর্তিতে আবেদনের শীর্ষে যে ১০ কলেজ
এতে আরও বলা হয়েছে, ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ক্যালেন্ডারের ছুটির তালিকায় ফাতেহা-ই-ইয়াজদাহাম উপলক্ষ্যে আগামী ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) বন্ধের বিষয় উল্লেখ থাকলেও উক্ত দিন বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।