ঢাবির ভর্তি অফিস বন্ধ থাকবে ৭ দিন, বিকল্প উপায়ে মিলবে সেবা
পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় ভর্তি অফিস ৭ দিন বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে। তবে এ সময়ে অনলাইন ও ই-মেইলের মাধ্যমে সেবা নিতে পারবেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিশেষ বিজ্ঞপ্তি বলা হয়েছে, পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে কেন্দ্রীয় ভর্তি অফিস আগামী ২৫ মে তারিখ হতে ৩১ মে পর্যন্ত বন্ধ থাকিবে। তবে উক্ত ছুটিকালীন কেন্দ্রীয় ভর্তি অফিসের সব ওয়েবসাইটভিত্তিক অনলাইন কার্যক্রম ও ই-মেইল সেবা যথারীতি চালু থাকিবে।
আরও পড়ুন: জাল সনদে ৪৭১ শিক্ষক, অ্যাকশন শুরু মাউশির
শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা সব প্রয়োজনীয় অনলাইন সেবা গ্রহণ করতে পারবেন। জরুরি প্রয়োজনে নিম্নোক্ত ই-মেইলের মাধ্যমে যোগাযোগ করতে বলা হয়েছে- helpline@eis.du.ac.bd। অনলাইন যোগাযোগ ব্যবস্থা ও সেবা কার্যক্রম যথারীতি চালু থাকবে বলে এতে জানানো হয়।