সেমিস্টার পদ্ধতিতে চবি, ওরিয়েন্টশন ও ক্লাস শুরু আজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হচ্ছে আজ রবিবার (৩ এপ্রিল)। এ শিক্ষাবর্ষ থেকেই চবিতে প্রথমবারের মতো শুরু হচ্ছে সেমিস্টার পদ্ধতি। বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম।
তিনি বলেন, আজ থেকে সব বিভাগে একত্রে নতুন শিক্ষাবর্ষের ওরিয়েন্টেশন ও ক্লাস শুরু হচ্ছে। এ ছাড়া এ বর্ষ থেকে থেকেই পুরো বিশ্ববিদ্যালয় সেমিস্টার পদ্ধতিতে প্রবেশ করছে। এখন থেকে সব বিভাগ একই বর্ষপঞ্জি অনুসরণ করবে।
আরও পড়ুন: এমপিওভুক্ত হচ্ছেন সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষক, কোন অঞ্চলের কত
এর আগে গত ২ জানুয়ারি ‘এ’ ইউনিট বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শুরু হয় পরীক্ষা। এ ছাড়া ৩ জানুয়ারি ‘ডি’ ইউনিট, ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট ও ১০ জানুয়ারি ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অন্যদিকে ৫ জানুয়ারি ‘ডি-১’, ৭ জানুয়ারি ‘বি-১’ ও ৮ জানুয়ারি ‘বি-২’ উপইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়।