১৩ এপ্রিল ২০২৬, ১৫:০৯

জাবিতে স্টিকারবিহীন যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

‎বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্টিকারবিহীন কোনো গাড়ি বা মোটরসাইকেল প্রবেশ করতে পারবে না। ‎সোমবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

‎‎বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১২ এপ্রিল অনুষ্ঠিত নিরাপত্তা কমিটির সভার সুপারিশের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে ক্যাম্পাসে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতেই এমন পদক্ষেপ নেওয়া হয়।

আরও পড়ুন: ঢাবির ফলাফল ওয়েবসাইটে ‘ম্যালওয়্যার আক্রমণ’, অনলাইন জুয়ার বার্তা

‎‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য কোনো যানবাহন ক্যাম্পাসে প্রবেশের অনুমতি পাবে না। সংশ্লিষ্ট সবাইকে বিষয়টি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।