এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক পেলেন ঢাবির ১৫ শিক্ষার্থী

৩০ নভেম্বর ২০২২, ০২:৫২ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৫৫ PM

© টিডিসি ফটো

বিএস সম্মান ও এমএস পরীক্ষায় অসাধারণ সাফল্যের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ এবং ফলিত গণিত বিভাগের ১৫জন মেধাবী শিক্ষার্থী ‘এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক’ লাভ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আজ বুধবার এএফ মুজিবুর রহমান গণিত ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এই স্বর্ণপদক তুলে দেন। 

গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ এবং এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের ট্রাস্টি অধ্যাপক ড. নায়লা কবির বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ফলিত গণিত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. শওকাত আলী স্বাগত বক্তব্য দেন। এসময় এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের অন্যতম ট্রাস্টি খুশি কবির উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ভালো ফলাফলের সঙ্গে সুউচ্চ নৈতিক ও মানবিক মূল্যবোধের সংমিশ্রণ ঘটিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে উঠার জন্য শিক্ষার্থীদের প্রতি আহবান জানান। তিনি বলেন, শিক্ষার্থীদের অর্জিত জ্ঞানকে মানব কল্যাণ এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজে লাগাতে হবে। সমৃদ্ধ বাংলাদেশ গড়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখার জন্য তিনি মেধাবী শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

এএফ মুজিবুর রহমান স্বর্ণপদকপ্রাপ্তরা হলেন- মো. জসিম উদ্দিন, রুমানা বিনতে আজগর, আদিব শাহরিয়ার জামান, ইবতিদা তাহেরা আজিজ, শাহ মোহাম্মদ সুজা-উদ-দৌলা, আসমা আক্তার আঁখি, মনিকা ইসলাম খান, মো. শরিফ হোসেন, নাজিয়া আফরিন, সুচি চাকী, মো. রিফাত হাসান রুবেল, শরিফুল ইসলাম, সাদিয়া আঞ্জুম যমুনা, সাবরিনা রশিদ এবং মো. মাসুদ রানা।

জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করল নির্বাচন কম…
  • ১৩ আগস্ট ২০২৬
সম্পূর্ণ বিনা মূল্যে উচ্চশিক্ষার সুযোগ চীনে, করুন আবেদন
  • ১৩ আগস্ট ২০২৬
৩২ বছর পর পাকিস্তানে মেয়ের সন্ধান, বাংলাদেশে অপেক্ষায় ৯৫ বছ…
  • ১৩ আগস্ট ২০২৬
নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৪
  • ১৩ আগস্ট ২০২৬
পরাজয় জেনেও কেন রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিল জামায়াত জ…
  • ১৩ আগস্ট ২০২৬
কানে কম শুনছেন পপ ব্যান্ড বিটিএসের ভি
  • ১৩ আগস্ট ২০২৬