১৫ নভেম্বর ২০২৬, ০৯:৪৬

কম্পিউটারে কাজের গতি কয়েকগুণ বাড়াবে ২০ কিবোর্ড শর্টকাট

কম্পিউটারের কিবোর্ড  © ফাইল ছবি

কম্পিউটারে প্রতিদিন নানা ধরনের কাজ করতে গিয়ে অনেক সময় মাউসের ওপর নির্ভর করতে হয়। ফাইল খোলা, লেখা কপি করা, স্ক্রিনশট নেওয়া কিংবা একাধিক উইন্ডোর মধ্যে যাতায়াত করতে গিয়ে সময়ও ব্যয় হয়। তবে কিবোর্ডের কিছু শর্টকাট জানা থাকলে এসব কাজ অনেক সহজে করা সম্ভব। 

উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এমন অনেক কিবোর্ড শর্টকাট রয়েছে, যেগুলো দৈনন্দিন কাজে বেশ কার্যকর। প্রয়োজনীয় ২০টি শর্টকাট ও সেগুলোর ব্যবহার তুলে ধরা হলো-

১. Ctrl + A: সব নির্বাচন
কোনো ফাইল, ফোল্ডার বা লেখার সবকিছু একসঙ্গে নির্বাচন করতে এই শর্টকাট ব্যবহার করা যায়।

২. Ctrl + C অথবা Ctrl + Insert: কপি
নির্বাচিত লেখা, ছবি বা ফাইল কপি করতে এই শর্টকাট ব্যবহার করা হয়।

৩. Ctrl + V অথবা Shift + Insert: পেস্ট
কপি বা কাট করা লেখা, ছবি কিংবা ফাইল নির্দিষ্ট স্থানে বসাতে এই শর্টকাট কাজে লাগে।

৪. Ctrl + X: কাট
নির্বাচিত লেখা বা ফাইল এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য কাট করতে এই শর্টকাট ব্যবহার করা হয়।

৫. Ctrl + Z: আগের কাজ ফিরিয়ে আনা
ভুল করে কোনো লেখা মুছে ফেললে বা কোনো পরিবর্তন করলে আগের অবস্থায় ফিরতে এই শর্টকাট কাজে আসে।

৬. Ctrl + Y: ফিরিয়ে আনা কাজ পুনরায় করা
Ctrl + Z দিয়ে ফিরিয়ে নেওয়া কোনো কাজ আবার কার্যকর করতে এই শর্টকাট ব্যবহার করা যায়।

৭. Ctrl + N: নতুন উইন্ডো বা ডকুমেন্ট
অনেক অ্যাপ্লিকেশনে নতুন ডকুমেন্ট তৈরি করতে এবং ফাইল এক্সপ্লোরারে নতুন উইন্ডো খুলতে এই শর্টকাট ব্যবহার করা যায়।

৮. Alt + F4: চালু উইন্ডো বন্ধ
বর্তমানে সক্রিয় উইন্ডো বা অ্যাপ্লিকেশন বন্ধ করতে এই শর্টকাট ব্যবহার করা হয়।

৯. Alt + Tab: অ্যাপ পরিবর্তন
একাধিক অ্যাপ্লিকেশন চালু থাকলে দ্রুত এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যেতে এই শর্টকাট ব্যবহার করা যায়।

১০. Shift + Delete: স্থায়ীভাবে ফাইল মুছে ফেলা
নির্বাচিত ফাইল বা ফোল্ডার রিসাইকেল বিনে না পাঠিয়ে সরাসরি মুছে ফেলতে এই শর্টকাট ব্যবহার করা হয়।

১১. Print Screen (PrtScn): স্ক্রিনশট নেওয়া
কম্পিউটারের স্ক্রিনের ছবি নিতে এই কী ব্যবহার করা যায়। উইন্ডোজের সেটিংস অনুযায়ী এটি স্ক্রিনশট ক্লিপবোর্ডে কপি করতে পারে অথবা স্ক্রিনের নির্দিষ্ট অংশ নির্বাচনের সুযোগ দিতে পারে।

১২. Windows + E: ফাইল এক্সপ্লোরার খোলা
কম্পিউটারের বিভিন্ন ফাইল ও ফোল্ডার দ্রুত খুঁজে পেতে এই শর্টকাট ব্যবহার করা যায়।

১৩. Windows + I: সেটিংস খোলা
কম্পিউটারের বিভিন্ন সেটিংস পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে সরাসরি Settings চালু হবে।

১৪. Windows + L: কম্পিউটার লক করা
কম্পিউটার থেকে সাময়িকভাবে উঠে যাওয়ার সময় এই শর্টকাট ব্যবহার করলে ডিভাইসটি লক হয়ে যাবে।

১৫. Ctrl + Shift + Esc: টাস্ক ম্যানেজার খোলা
কম্পিউটারের কোন অ্যাপ কতটুকু রিসোর্স ব্যবহার করছে বা কোনো অ্যাপ আটকে গেছে কি না, তা দেখতে সরাসরি Task Manager চালু করা যায়।

১৬. Windows + Shift + S: নির্দিষ্ট অংশের স্ক্রিনশট
পুরো স্ক্রিনের পরিবর্তে প্রয়োজনীয় কোনো অংশের ছবি নিতে এই শর্টকাট ব্যবহার করা যায়। মাউস দিয়ে অংশ নির্বাচন করে স্ক্রিনশট নেওয়া সম্ভব।

আরও খবর: ৭০০ শিক্ষার্থীর ৪৭৫ জনই ফেল, কোনটিতে ৫২৭ জনে  পাস ১২৫, কোনটির আবার পরীক্ষার্থীই ২৫ জন

১৭. Windows + V: কপি করা লেখা ও ছবি দেখা
আগে কপি করা লেখা বা ছবির তালিকা দেখতে এই শর্টকাট ব্যবহার করা যায়। তবে এ সুবিধার জন্য Clipboard History চালু থাকতে হবে।

১৮. Windows + H: ভয়েস টাইপিং
কিবোর্ডে টাইপ না করে মুখে বলে লেখা তৈরি করতে এই শর্টকাট ব্যবহার করা যায়। এতে Voice Typing চালু হয়। সমর্থিত ভাষায় কথা বললে সেটি লেখায় রূপান্তরিত হয়।

১৯. Windows + Period (.): ইমোজি ও প্রতীক ব্যবহার
লেখার মধ্যে ইমোজি, বিভিন্ন প্রতীক বা বিশেষ চিহ্ন যুক্ত করতে এই শর্টকাট ব্যবহার করা যায়। এতে Emoji Panel চালু হয়।

২০. Windows + Z: উইন্ডো সাজানো
উইন্ডোজ ১১-তে একাধিক অ্যাপ্লিকেশনের উইন্ডো স্ক্রিনে পাশাপাশি বা বিভিন্ন বিন্যাসে সাজাতে এই শর্টকাট ব্যবহার করা যায়। এতে Snap Layouts অপশন দেখা যায়।

নিয়মিত এসব কিবোর্ড শর্টকাট ব্যবহারের অভ্যাস করলে কম্পিউটারে দৈনন্দিন কাজ অনেক সহজ হয়ে উঠবে বিশেষ করে যারা দীর্ঘ সময় কম্পিউটারে লেখালেখি, তথ্য সংগ্রহ, সম্পাদনা কিংবা অফিসের কাজ করেন, তাদের জন্য এসব শর্টকাট বেশ কার্যকর।