০৭ নভেম্বর ২০২৬, ১২:৫০

৮ মাস আগের প্রতিষ্ঠান জাতীয়করণের তালিকায়, অথচ ১৩৩ বছরের প্রতিষ্ঠান যোগ্য হয়নি

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি  © ফাইল ছবি

৮ মাস আগে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান জাতীয়করণের তালিকায় স্থান পেলেও ১৩৩ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান এখনো যোগ্যতা অর্জন করতে পারেনি বলে অভিযোগ করেছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এ প্রক্রিয়ার জন্য বৈষম্য দূর করে অভিন্ন নীতিমালা করার দাবি জানিয়েছেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। তিনি লিখেছেন, ‘৮ মাস আগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান জাতীয়করণের তালিকায় স্থান পেয়েছে। অথচ ১৩৩ বছরের ঐতিহ্যবাহী আমার প্রতিষ্ঠান এখনো জাতীয়করণের যোগ্যতা অর্জন করতে পারেনি!’

আরও খবর: এইচএসসির সাপ্লিমেন্টারি পরীক্ষার ফি নিয়ে জরুরি নির্দেশনা শিক্ষা বোর্ডের

তিনি প্রশ্ন রেখে বলেন, ‘জাতীয়করণের যোগ্যতা নির্ধারণের মানদণ্ড কী? প্রতিষ্ঠানের বয়স, ঐতিহ্য, অবদান ও শিক্ষার মানের মূল্যায়ন কি আদৌ করা হচ্ছে? নাকি জাতীয়করণের ক্ষেত্রে অন্য কোনো বিবেচনা প্রাধান্য পাচ্ছে? জাতীয়করণে বৈষম্য নয়, চাই স্বচ্ছ ও অভিন্ন নীতিমালা।’