এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা বিএনপির সিদ্ধান্ত, আমরা দ্রুত বাস্তবায়ন চাই
এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি বলেছেন, ‘শহীদ মিনারের বাড়ি ভাড়া আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে বর্তমান সরকারের পানি সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এমপি বলেছিলেন যে, এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ করা বিএনপির সিদ্ধান্ত। আমরা দ্রুত এই সিদ্ধান্তের বাস্তবায়ন দেখতে চাই।’
শনিবার (৩০ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা বলেছেন এ শিক্ষক নেতা। চলতি মে মাসের ২৮ তারিখে সারা দেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। তবে মাস প্রায় শেষ হয়ে গেলেও ঈদের আগে বেতন না দেওয়ায় ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি।
আরও পড়ুন: প্রাথমিক থেকে কলেজ সব স্তরে শিক্ষক সংকট, নিয়োগে বিলম্বের কারণ জানালেন শিক্ষামন্ত্রী
অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি ঈদের আগে ফেসবুক পোস্টে বলেছিলেন, ‘২৮ তারিখ ঈদ-উল-আজহা অনুষ্ঠিত হবে। অথচ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের মে মাসের বেতন দেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক।’