বিশাল ব্যবধানে হেরে সাকিব বললেন, ‘ভেঙে পড়লে চলবে না’

১০ অক্টোবর ২০২৩, ১০:২১ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © ফাইল ফটো

বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে ইংল্যান্ডের কাছে ১৩৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ৩৬৫ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৮.২ বলে ২২৭ রানে অল আউট হয়েছে টাইগাররা।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সাকিব বলেন, টসে জেতাটা ভালো ছিল। গত রাতে এখানে বৃষ্টি হয়েছে। পিচ পেস বোলারদের সহায়ক ছিল। কিন্তু আমরা ভালো শুরু করতে পারিনি। আমরা বোলিংয়ে শেষ ১০ ওভার ভালো করেছি।

কিন্তু ৩৫০-এর বেশি রান তাড়া করা সব সময় কঠিন। আমরা ভালো পরিকল্পনা করেছিলাম; কিন্তু সে অনুযায়ী খেলতে পারিনি। তবে বড় হার থেকে ইতিবাচক কিছু খুঁজে বের করার চেষ্টা করছেন সাকিব। তিনি বলেন, লম্বা একটা টুর্নামেন্ট।

আমাদের সামনে বেশ কিছু কঠিন ম্যাচ আছে। আজকের এই হারের পর আমাদের ভেঙে পড়লে চলবে না। আজকের ম্যাচের ইতিবাচক বিষয়গুলো খুঁজে নিয়ে সামনের ম্যাচগুলোতে ঝাঁপাতে হবে।

কর্মকর্তা-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি নোয়াখালী বিজ্ঞান ও প্রয…
  • ২৫ অক্টোবর ২০২৬
রোগী সেজে হাসপাতালে স্বর্ণালংকার চুরি, চক্রের ৭ সদস্য আটক
  • ২৫ অক্টোবর ২০২৬
আপনার হৃৎপিণ্ড কতটা সুস্থ জানবেন যে উপায়ে
  • ২৫ অক্টোবর ২০২৬
পূর্ণ মন্ত্রীর ক্ষমতা পেলেন হুমায়ুন কবির
  • ২৫ অক্টোবর ২০২৬
পদায়ন হলো ২৬৬ প্রশাসন ক্যাডারের, কে কোন জেলায়
  • ২৫ অক্টোবর ২০২৬
১৫ জেলায় প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, আবে…
  • ২৫ অক্টোবর ২০২৬