১৪ নভেম্বর ২০২৬, ১৪:৩৮

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট্রেশন শুরু

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের লোগো  © সংগৃহীত

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আবার রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সাবেক ও বর্তমান শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের অনুরোধের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নিয়েছে ১৭৫ বছর পূর্তি উদযাপন পর্ষদ।

শনিবার (১৪ নভেম্বর) থেকে পুনরায় রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। আগামী ২০ নভেম্বর ২০২৬ পর্যন্ত এ কার্যক্রম চলবে।

যেসব শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থী এখনো রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেননি, তদের এ বর্ধিত সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

আরও পড়ুন: শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের ৪০ লাখ বছর হারিয়ে যাচ্ছে

এক জরুরি ঘোষণায় উদযাপন পর্ষদের আহ্বায়ক প্রকৌশলী মো. সাঈদুর রহমান (সাঈদ) ও সদস্য সচিব সৈয়দ আবদুল আউয়াল নান্না এ তথ্য জানান। তারা বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতায় ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তির এ ঐতিহাসিক আয়োজন সফল ও স্মরণীয় হয়ে উঠবে।