২৪ নভেম্বর ২০২৬, ১৬:০৪

বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে যুক্তরাজ্য

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য  © টিডিসি সম্পাদিত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৭-২০২৮ শিক্ষাবর্ষে পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। ওয়ারউইক ইউনিভার্সিটি চ্যান্সেলরস স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। 

১৯৬৫ সালে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডে প্রতিষ্ঠিত হয় ওয়ারউইক বিশ্ববিদ্যালয়। এটি দেশটির একটি পাবলিক গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়।

আবেদন শেষ: ১০ ডিসেম্বর ২০২৬।

স্কলারশিপের সুযোগ-সুবিধা: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।

গবেষণা, প্রশিক্ষণ ও সহায়ক অনুদান (আরটিএসজি) হিসেবে ৫ হাজার পাউন্ড দেওয়া হবে।

ভিসা ও অভিবাসন খরচের জন্য সহায়তা পাওয়ার সুযোগ রয়েছে।

আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।

ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে হবে।

আরও দেখুন: উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়, মিলবে বৃত্তি

ইংরেজি ভাষায় দক্ষতার সনদ থাকতে হবে।

স্বনামধন্য জার্নালে প্রকাশিত গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র: আবেদনকারীর পাসপোর্ট।

রেফারেন্স লেটার।

শিক্ষাগত যোগ্যতার প্রয়োজনীয় কাগজপত্র।

মোটিভেশন লেটার।

গবেষণা প্রস্তাবনা (রিসার্চ প্রপোজাল)।

জীবনবৃত্তান্ত (সিভি)।

আরও দেখুন: ফ্রিতে আবেদন করতে পারবেন যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয়ে

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

 স্কলারশিপের বিস্তারিত তথ্য ও আবেদনের জন্য ওয়ারউইক বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখুন।