উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়, মিলবে বৃত্তি
আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ দিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে অধ্যয়নের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের এ বৃত্তি দেওয়া হবে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এতে আবেদন করতে পারবেন।
কানাডার অন্যতম বৃহৎ ও স্বনামধন্য পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয় মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়। ১৮৭৮ সালে প্রতিষ্ঠিত এ বিশ্ববিদ্যালয়টি কুইবেকের মন্ট্রিয়ল শহরে অবস্থিত। ফরাসি ভাষাভিত্তিক এ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিষয়ে স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রাম চালু রয়েছে।
স্কলারশিপের সুযোগ-সুবিধা: এ স্কলারশিপ আংশিক অর্থায়ন করা হবে। তবে শিক্ষার স্তর ও প্রোগ্রাম অনুযায়ী বৃত্তির পরিমাণ ভিন্ন হবে।
আবেদন শেষ: ১ ফেব্রুয়ারি ২০২৭।
স্নাতক পর্যায়
লেভেল এ: বছরে ১৪ হাজার ৪৩৬ কানাডীয় ডলার। দুই সেমিস্টারে মোট ৩০ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।
লেভেল বি: বছরে ৬ হাজার ৮৭৯.৬০ কানাডীয় ডলার। দুই সেমিস্টারে মোট ৩০ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।
স্নাতকোত্তর পর্যায়
গবেষণাবহির্ভূত প্রোগ্রাম: বছরে ১১ হাজার ৩৩৪.৬০ কানাডীয় ডলার। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।
আরও দেখুন: ফ্রিতে আবেদন করতে পারবেন যুক্তরাষ্ট্রের যেসব বিশ্ববিদ্যালয়ে
গবেষণাভিত্তিক প্রোগ্রাম: বছরে ১৫ হাজার ৯০৬.০৫ কানাডীয় ডলার। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এ অর্থ দেওয়া হবে।
পিএইচডি পর্যায়: এ পর্যায়ে বছরে ২৪ হাজার ৬৭.৮০ কানাডীয় ডলার দেওয়া হবে। তিন সেমিস্টারে মোট ৪৫ ক্রেডিটের জন্য এ অর্থ বরাদ্দ থাকবে।
আবেদনের যোগ্যতা: আবেদনকারীকে আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে।
বিশ্ববিদ্যালয়ের যোগ্য কোনো প্রোগ্রামে ভর্তির অফার পেতে হবে।
পূর্ণকালীন শিক্ষার্থী হিসেবে অধ্যয়ন করতে হবে।
প্রয়োজনীয় স্টাডি পারমিট ও কুইবেক অ্যাকসেপ্টেন্স সার্টিফিকেট (CAQ) থাকতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র: জাতীয় পরিচয়পত্র অথবা পাসপোর্টের কপি।
শিক্ষাগত যোগ্যতার সব সনদ ও একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
জীবনবৃত্তান্ত (সিভি)।
সুপারিশপত্র।
মোটিভেশন লেটার।
আরও দেখুন: সম্পূর্ণ বিনা মূল্যে স্কলারশিপ দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, মিলবে মাসিক বৃত্তি
ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণপত্র।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদন ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেখুন।