১৭ অক্টোবর ২০২৬, ২২:৩২

স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক অনুদান

ফ্রান্সে স্কলারশিপে মাস্টাসে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ফ্রান্সের École Normale Supérieure ( ENS )। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ ডিসেম্বর ২০২৬।

École Normale Supérieure (ENS) হলো প্রাক-ডক্টরাল ও ডক্টরাল স্টাডিজ (গ্র্যাজুয়েট স্কুল) এবং সেইসঙ্গে ফ্রান্সের একটি উচ্চস্তরের গবেষণাকেন্দ্র। ইএনএস-এ শিক্ষা ও গবেষণার জন্য পনেরটি বিভাগ রয়েছে, যা মানবিক ও বিজ্ঞানের প্রধান শাখায় বিস্তৃত। ইএনএস প্যারিসের একেবারে কেন্দ্রে, "কোয়ার্টিয়ার ল্যাটিন"-এ অবস্থিত। যা বহু শতাব্দী ধরে তার সমৃদ্ধ বুদ্ধিবৃত্তিক ও সাংস্কৃতিক কার্যকলাপের জন্য পরিচিত। এটি বসবাস এবং শেখার জন্য একটি চমৎকার জায়গা।

প্রতি বছর, École Normale Supérieure (ENS) স্কলারশিপের আওতায় আন্তর্জাতিক ২০ শিক্ষার্থীকে বিজ্ঞান বিভাগে (১০ জন) এবং কলা ও মানবিক বিভাগে (১০ জন), বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর ডিগ্রিতে সম্পূর্ণ বিনা মূল্যে অধ্যয়নের সুযোগ দেওয়া হয়।

সুযোগ-সুবিধা

*৩ বছরের জন্য ১০০০ ইউরো মাসিক অনুদান প্রদান করবে;

*ইএনএস-এর ক্যাম্পাসে আবাসনের ব্যবস্থা করবে;

আরও পড়ুন: উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সিটি, মিলবে মাসিক ভাতা-আবাসন সুবিধাও

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীর বয়স ২৬ বছরের কম হতে হবে;

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*নতুন শিক্ষার্থী হতে হবে;

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার

আবেদনপ্রক্রিয়া

École Normale Supérieure (ENS) স্কলারশিপের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ ডিসেম্বর ২০২৬।