০৭ অক্টোবর ২০২৬, ২১:০৫

এসএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে ব্র্যাক, আবেদন ২০ অক্টোবর পর্যন্ত

২০২৬ সালে এসএসসি উত্তীর্ণ এবং কলেজে ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীদের মেধাবিকাশ বৃত্তি দিচ্ছে ব্র্যাক  © সংগৃহীত

২০২৬ সালের এসএসসি পাস করা শিক্ষার্থীদের মেধাবিকাশ বৃত্তি দেবে ব্র্যাক। এ লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটি। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা মেধাবী শিক্ষার্থীরা পারবেন এ বৃত্তিতে আবেদন করতে। প্রার্থীরা ২০২৬–২৭ শিক্ষাবর্ষে কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য নির্বাচিত হলেই আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী প্রার্থীদের আগামী ২০ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। 

বৃত্তির পরিমাণ—

*এককালীন ৮,০০০ টাকা;

*মাসিক ৫,০০০ টাকা হারে নিয়মিত বৃত্তি প্রদান করবে;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

শিক্ষার্থী নির্বাচনের মানদণ্ড—

*এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করতে হবে;

*অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সদস্য হতে হবে;

*সরকারি-বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে;

*ব্র্যাক কর্মসূচির অন্তর্ভুক্ত সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে;

*ব্র্যাক গ্র্যাজুয়েট ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী) শিক্ষার্থীরা বিশেষ অগ্রাধিকার পাবেন। এ ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের শর্ত শিথিলযোগ্য;

আরও পড়ুন: এইচএসসি পাস অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন

আবেদনের যোগ্যতা—

*আবেদনকারীকে অবশ্যই ২০২৬–২৭ শিক্ষাবর্ষে সরকারি-বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে; 

*পরিবারের মাসিক আয় ২০,০০০ টাকার কম হতে হবে;

*ভর্তির রসিদ প্রদান করতে হবে। ভর্তি রসিদ ব্যতীত আবেদন গ্রহণযোগ্য নয়;

আবেদন প্রক্রিয়া—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ২০ অক্টোবর ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, নিচের বিজ্ঞপ্তি দেখুন—

সূত্র: ব্র্যাকের অফিশিয়াল ফেসবুক পেজ