উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নেদারল্যান্ডের, করুন আবেদন
নেদারল্যান্ডসের মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য দিচ্ছে সম্পূর্ণ ফ্রি স্কলারশিপে স্নাতকোত্তর করার সুযোগ। টিউশন ফি, জীবনযাত্রার খরচ, ভিসা ও প্রশিক্ষণ ব্যয়সহ সব ধরনের খরচ বহন করা হবে এই স্কলারশিপের আওতায়। বাংলাদেশসহ অন্যান্য সব দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আাগামী ১ ফেব্রুয়ারি ২০২৭।
মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি (এমইউ) মূলত দুই ধরনের স্কলারশিপ প্রদান করে। একটি বিশ্ববিদ্যালয় কর্তৃক অর্থায়িত
মাস্ট্রিক্ট ইউনিভার্সিটি এনএল-হাই পোটেনশিয়াল স্কলারশিপএবং অন্যটি হল্যান্ড স্কলারশিপ, যা ডাচ সরকার (শিক্ষা মন্ত্রণালয় দ্বারা) দ্বারা অর্থায়িত হয়। এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামের সময়কাল ১৩ মাস ও ২ বছরের প্রোগ্রামের জন্য সময়কাল ২৫ মাস।
মাস্ট্রিচ ইউনিভার্সিটি নেদারল্যান্ডসের একটি পাবলিক রিসার্চ ইনস্টিটিউট। এই স্কলারশিপের লক্ষ্য হল আন্তর্জাতিক ছাত্রদের নেদারল্যান্ডে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দিয়ে সাহায্য করা।
সুযোগ-সুবিধা
*টিউশন ফি প্রদান করবে;
*ভিসা ফি প্রদান করবে;
*স্বাস্থ্যবিমার জন্য ৭০০ ইউরো প্রদান করা হবে;
*জীবনযাত্রার খরচ হিসেবে ১৩ মাসের প্রোগ্রামের জন্য ২০,১৫০ ইউরো প্রদান করা হবে;
*২৫ মাসের প্রোগ্রামের জন্য ৩৮,৭৫০ ইউরো প্রদান করা হবে;
*টিউশন ফি প্রদান করা হবে;
আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা
আবেদনের যোগ্যতা
*আবেদনকারীকে অবশ্যই ২০২৭-২০২৮ এর জন্য মাস্ট্রিক্ট ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদন করতে হবে;
*ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের নাগরিক হওয়া যাবে না;
*শিক্ষার্থীরা যে প্রোগ্রামের জন্য আবেদন করতে চায় সেই প্রোগ্রামের মানদণ্ড এবং প্রয়োজনীয়তাও আবেদনকারীকে পূরণ করতে হবে;
*আবেদন করার সময় প্রার্থীর বয়স ৩৫ বছরের বেশি হওয়া যাবে না;
*আবেদনকারীদের অবশ্যই স্নাতকে ভালো ফলধারী হতে হবে;
আরও পড়ুন: ফেলোশিপ নিয়ে পড়ার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, বছরে মিলবে ৯২ হাজার ডলার
আবেদন প্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। স্কলারশিপের জন্য আবেদন করার আগে সংশ্লিষ্ট মাস্টার্স প্রোগ্রামে আবেদন করতে হবে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষে স্কলারশিপের জন্য বিবেচিত হতে হলে মাস্টার্স প্রোগ্রামে পূর্ণ আবেদন ১০ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে সম্পন্ন করতে হবে। আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১ ফেব্রুয়ারি ২০২৭।