দক্ষিণ কোরিয়ায় স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপের সুযোগ, আবেদন করুন আজই
দক্ষিণ কোরিয়ার সিউল ন্যাশনাল ইউনিভার্সিটির (এসএনইউ) স্যামসাং স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এ স্কলারশিপের আওতায় বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়টিতে স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রিতে পড়ার সুযোগ পাবেন। আবেদন করা যাবে আগামী ২৭ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত।
১৯৪৬ সালে প্রতিষ্ঠিত সিউল ন্যাশনাল ইউনিভার্সিটি দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে অবস্থিত একটি মর্যাদাপূর্ণ পাবলিক বিশ্ববিদ্যালয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে ১৬টি কলেজ ও ১১টি পেশাদার গ্র্যাজুয়েট স্কুল রয়েছে।
যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে: স্যামসাং স্কলারশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের মাসিক ভাতা দেওয়া হবে। এ ছাড়া স্নাতকোত্তর বা পিএইচডি সম্পন্নের পর স্যামসাং এসডিআইতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। শিক্ষার্থীরা আন্তর্জাতিক প্রশিক্ষণ, বিভিন্ন প্রতিযোগিতা ও গবেষণার সুযোগও পাবেন।
আবেদনের যোগ্যতা: স্নাতকোত্তর পর্যায়ে আবেদন করতে হলে প্রার্থীকে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পিএইচডি পর্যায়ে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি প্রার্থীর একাডেমিক ফলাফল ভালো হতে হবে।
আরও দেখুন: সপ্তাহের সেরা ১৫ সরকারি চাকরি
প্রয়োজনীয় নথিপত্র: আবেদনের সময় অনলাইন আবেদনপত্রের পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তরের ট্রান্সক্রিপ্ট (যেখানে প্রযোজ্য), মোটিভেশন লেটার এবং জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ২৭ সেপ্টেম্বর ২০২৬।
আবেদন ও বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।