০৯ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫৪

স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্তিসহ থাকছে যেসব সুবিধা

অক্সফোর্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের স্নাতক পর্যায়ে বিভিন্ন বিষয়ে অধ্যয়নের জন্য সুযোগ দিচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সি।টি ‘রিচ অক্সফোর্ড স্কলারশিপ’ এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য উন্নয়নশীল দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। ২০২৭ শিক্ষাবর্ষে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ে ভর্তির জন্য মূল আবেদন জমা দেওয়ার শেষ সময় ১৫ অক্টোবর ২০২৬। স্কলারশিপের জন্য আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৬ জানুয়ারি ২০২৭।

নিম্ন আয়ের দেশের যেসব শিক্ষার্থী রাজনৈতিক, অর্থনৈতিক বা উপযুক্ত শিক্ষার সুযোগ-সুবিধার অভাবে নিজেদের দেশে অধ্যয়ন করতে পারছেন না, তাদেরকে এ স্কলারশিপ প্রদান করা হয়।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় যুক্তরাজ্যের অক্সফোর্ড শহরে অবস্থিত। এ বিশ্ববিদ্যালয়টিকে ইংরেজি ভাষাভাষী জগতের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় বলা হয়। ধারণা করা হয়, ১১শ শতাব্দীর শেষ দিকে অথবা ১২শ শতাব্দীর প্রথমে এই বিশ্ববিদ্যালয় যাত্রা শুরু করে। বর্তমান বিশ্বে সেরা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধা

*কোর্সের মেয়াদ অনুসারে স্কলারশিপের মেয়াদ তিন থেকে চার বছর হয়ে থাকে;

*সম্পূর্ণ কোর্স ফি মওকুফ করা হবে;

*জীবনযাত্রার খরচ বাবদ মাসিক উপবৃত্তি প্রদান করা হবে;

*প্রতি বছর বিমানে আসা-যাওয়ার টিকিট প্রদান করা হবে;

আরও পড়ুন: স্কলারশিপে এমবিএর সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ভর্তির অফার পেতে হবে;

*অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ভর্তির প্রয়োজনীয়তা পূরণ করতে হবে;

*আবেদনকারীদের সর্বোচ্চ একাডেমিক অবস্থান থাকতে হবে;

*প্রার্থীকে তার পড়াশোনা শেষ করার পর তাদের দেশে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করতে হবে;

*যে আবেদনকারী কখনো স্নাতক স্তরে পড়াশোনা করেননি তাকে অগ্রাধিকার দেওয়া হবে;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ জানুয়ারি ২০২৭।