বিনা খরচে ৬ সপ্তাহের গবেষণার সুযোগ দিচ্ছে সৌদি আরব, করুন আবেদন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে ছয় সপ্তাহের মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ দিচ্ছে সৌদি আরবের কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (কেএইউএসটি)। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৪ সেপ্টেম্বর ২০২৬।
কিং আবদুল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি সৌদি আরবে অবস্থিত একটি বেসরকারি আন্তর্জাতিক গবেষণা বিশ্ববিদ্যালয়। ২০০৯ সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। সৌদি আরবে সর্বপ্রথম এ বিশ্ববিদ্যালয়ে নারী-পুরুষ একসঙ্গে শিক্ষা গ্রহণের ধারা চালু হয়।
গবেষণার সময়কাল
মাইক্রোইলেকট্রনিকস উইন্টার ক্যাম্প অনুষ্ঠিত হবে ৪ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি ২০২৭ পর্যন্ত। নির্বাচিতরা কেএইউএসটি ক্যাম্পাসে থেকে আধুনিক মাইক্রোইলেকট্রনিকস বিষয়ে গবেষণা প্রকল্পে কাজ করার সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা
*জীবনযাত্রার খরচ মেটাতে মাসিক স্টাইপেন্ড প্রদান করবে;
*আবাসন সুবিধা প্রদান করবে;
*বিমানে আসা-যাওয়ার খরচ ও ভিসা সংক্রান্ত সহায়তা প্রদান করবে;
*অত্যাধুনিক গবেষণাগার ও গবেষণা সরঞ্জাম ব্যবহারের সুযোগ;
আরও পড়ুন: ইউরোপীয় পার্লামেন্টে ৫ মাসের পেইড ট্রেইনিশিপের সুযোগ, নেই সর্বোচ্চ বয়সসীমা
আবেদনের যোগ্যতা
*যেকোনো দেশের শিক্ষার্থী আবেদন করতে পারবে;
*সাম্প্রতিক স্নাতক, স্নাতকের শেষ পর্যায়ের শিক্ষার্থী ও বর্তমানে মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা সংশ্লিষ্ট বিষয়ে পড়াশোনা করতে হবে বা ডিগ্রি থাকতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে। সিজিপিএ ৪-এর মধ্যে কমপক্ষে ৩.৫ থাকতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: বিনা মূল্যে ইন্টার্নশিপের সুযোগ ইউএনডিপিতে, করুন আবেদন
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬।