স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ইন্দোনেশিয়ায়, করুন আবেদন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৭-২৮ শিক্ষাবর্ষে উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে ইন্দোনেশিয়ার মুহাম্মাদিয়াহ ইউনিভার্সিটি অব যোগ্যাকার্তা (ইউএমওয়াই)। ”ইউএমওয়াই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস স্কলারশিপ”-এর আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ৩০ সেপ্টেম্বর ২০২৬।
স্কলারশিপ সময়কাল
*স্নাতক প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার বরাদ্দ;
*স্নাতকোত্তর প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য চার সেমিস্টার বরাদ্দ;
*ডক্টরাল প্রোগ্রামের শিক্ষার্থীদের জন্য আট সেমিস্টার;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ কানাডায়, করুন আবেদন
সুযোগ-সুবিধা
*সম্পূর্ণ টিউশন মওকুফ করবে;
*জীবনযাত্রার ভাতা হিসেবে প্রতি মাসে স্নাতকে ১৮ লাখ ৫০ হাজার আইডিআর, স্নাতকোত্তরে ২৬ লাখ ৫০ হাজার আইডিআর, পিএইচডিতে ২৬ লাখ আইডিআর প্রদান করবে;
*ডরমিটরি বা আবাসন সুবিধা;
*ইন্দোনেশিয়ান ভাষা শেখার কোর্স (BIPA);
*স্বাস্থ্যবিমা;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডের এআইটিতে, করুন আবেদন
প্রয়োজনীয় নথিপত্র
*ছবি;
*অ্যাকাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;
*ভাষা সার্টিফিকেট;
*বৈধ পাসপোর্ট;
*অ্যাকাডেমিক সুপারিশপত্র;
*মোটিভেশন লেটার;
*তত্ত্বাবধায়কের সুপারিশপত্র;
*মেডিকেল রিপোর্ট;
*স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে গবেষণা প্রস্তাব;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন
আবেদনের যোগ্যতা
আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে। স্নাতকের জন্য উচ্চমাধ্যমিকের, স্নাতকোত্তরের জন্য স্নাতক এবং পিএচডির জন্য স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। নির্ধারিত ইংরেজি ভাষাগত দক্ষতা থাকতে হবে। স্নাতকের জন্য সাধারণত CEFR B1 এবং স্নাতকোত্তর ও ডক্টরালের জন্য CEFR B2 মানদণ্ড প্রযোজ্য। প্রোগ্রামভেদে অতিরিক্ত যোগ্যতা ও শর্ত থাকতে পারে।
আবেদনপদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।