১৮ আগস্ট ২০২৬, ১৮:১১

স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ কানাডায়, করুন আবেদন

কানাডায় স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

উচ্চশিক্ষায় আন্তর্জাতিক শিক্ষার্থীদের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্কলারশিপ দিচ্ছে কানাডার আলবার্টা ইউনিভার্সিটি। সম্পূর্ণ অর্থায়িত এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ নভেম্বর ২০২৬।

ইউনিভার্সিটি অব আলবার্টা কানাডার শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি ও বিশ্বের নেতৃস্থানীয় পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি একটি। মানবিক, বিজ্ঞান, সৃজনশীল শিল্প, ব্যবসা, প্রকৌশল ও স্বাস্থ্যবিজ্ঞানে শ্রেষ্ঠত্বের জন্য বেশ খ্যাতি রয়েছে বিশ্ববিদ্যালয়টির। ইউনিভার্সিটি অব আলবার্টা ১৯০৮ সালে প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টির দুইটি শহরে মোট পাঁচটি ক্যাম্পাস রয়েছে।

সুযোগ-সুবিধা

ইউনিভার্সিটি অব আলবার্টা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরণের স্কলারশিপের ব্যবস্থা করে থাকে, যার মাধ্যমে শিক্ষার্থীরা শুধু উচ্চশিক্ষার সুযোগই পান না, বরং আর্থিক দিক থেকেও স্বস্তি লাভ করেন।

প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য রয়েছে স্টুডেন্ট ভিসা পারমিটসহ বিশেষ স্কলারশিপ, যার মোট আর্থিক সহায়তা ৯,০০০ কানাডিয়ান ডলার পর্যন্ত হতে পারে। এই স্কলারশিপ চার বছর মেয়াদী ও শিক্ষার্থীদের পূর্ণ মেয়াদ জুড়ে সহায়তা দিয়ে থাকে।

এ ছাড়াও আন্তর্জাতিক শিক্ষার্থীদের একাধিক স্কলারশিপ প্রদান করে থাকে বিশ্ববিদ্যালয়টি:

১. গোল্ড স্ট্যান্ডার্ড স্কলারশিপ;

২. ডক্টরাল রিসার্চ স্কলারশিপ;

৩. মাস্টার্স এন্ট্রি স্কলারশিপ;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডের এআইটিতে, করুন আবেদন

যেসব বিষয়ে অধ্যয়ন

আলবার্টা বিশ্ববিদ্যালয় ২০০টির বেশি স্নাতক ডিগ্রি, ৫০০টির বেশি স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম অফার করে শিক্ষার্থীদের। এগুলো হলো নার্সিং, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যাল সায়েন্সেস, মেডিসিন ও দন্তচিকিৎসা, বিজ্ঞান, প্রকৌশল, আইন, সামাজিক বিজ্ঞান, আলবার্টা স্কুল অব বিজনেস, কৃষি ও পরিবেশবিজ্ঞান।

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*পূর্ববর্তী একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*স্নাতকে আবেদনে উচ্চমাধ্যমিক ডিগ্রিধারী হতে হবে;

*স্নাতকোত্তরে আবেদনে স্নাতক ডিগ্রিধারী হতে হবে;

*পিএইচডিতে আবেদনে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ মেলবোর্ন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ নভেম্বর ২০২৬।