১২ আগস্ট ২০২৬, ১৭:০৯

গেটস কেমব্রিজ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ কেমব্রিজ ইউনিভার্সিটিতে, করুন আবেদন

যুক্তরাজ্যে গেটস কেমব্রিজ স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনেই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে পিএইচডি, এমএসসি বা এমএলিট, বা এক বছরের স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাজ্যের কেমব্রিজ ইউনিভার্সিটি। ‘গেটস কেমব্রিজ স্কলারশিপ’ প্রোগ্রামের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ সব দেশের শিক্ষার্থীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। কোর্সভেদে আবেদনের শেষ সময়ের ভিন্নতা রয়েছে।

যুক্তরাজ্যের গেটস কেমব্রিজ ইউনিভার্সিটি স্কলারশিপ ২০০০ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত হয়েছিল। মাইক্রোসফটের প্রধান নির্বাহী ও প্রতিষ্ঠাতা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটস তাদের ‘বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন’ থেকে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়কে ২১০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দেন। যুক্তরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে দেয়া সর্বকালের সবচেয়ে বড় এই অনুদান দিয়েই স্নাতকোত্তর ও পিএইচডি বৃত্তির সব খরচ স্পন্সর করা হয়। এটি যুক্তরাজ্যে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একটি সম্মানজনক বৃত্তি।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ খরচ টিউশন ফি প্রদান করবে। সঙ্গে অতিরিক্ত ভাতাও পাবেন শিক্ষার্থীরা;

*পুরো বছরের জন্য রক্ষণাবেক্ষণ ভাতা হিসেবে ২১,০০০ পাউন্ড পিএইচডি স্কলারদের জন্য চার বছর পর্যন্ত প্রদান করবে;

*বিমানে যাতায়াতের খরচ;

*ভিসার ও ইমিগ্রেশন স্বাস্থ্য পরীক্ষার খরচ;

*বিভিন্ন কনফারেন্স ও কোর্সে যোগ দিতে কোর্সের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে ৫০০ থেকে ২ হাজার পাউন্ড পর্যন্ত প্রদান;

*পারিবারিক ভাতা বাবদ প্রথম সন্তানের জন্য ১১,৬০৪ পাউন্ড ও দ্বিতীয় সন্তানের জন্য ১৬,৫৪৮ পাউন্ড প্রদান। পার্টনারের জন্য কোনো ধরনের তহবিল প্রদান করে না;

*পিএইচডির অংশ হিসেবে ফিল্ডওয়ার্কের সময় স্বাভাবিক রক্ষণাবেক্ষণ খরচ;

*মাতৃত্ব/পিতৃত্ব তহবিল;

*অপ্রত্যাশিত সমস্যাজনিত তহবিল;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*অসামান্য মেধা ক্ষমতা;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

*প্রোগ্রামটি পছন্দ করার কারণ ব্যাখ্যা করতে হবে;

*নেতৃত্বের সম্ভাবনা;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদনে করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।