২৮ জুলাই ২০২৬, ২২:৫০

যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএউচডির সুযোগ, করুন আবেদন

যুক্তরাষ্ট্রের ইয়েল ইউনিভার্সিটিতে স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে আবেদন করুন খুঁটিনাটি জেনেই  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েল বিশ্ববিদ্যালয়। স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীরা স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। প্রোগ্রাম ভেদে আবেদনের সময়সীমায় ভিন্নতা রয়েছে। 

ইয়েল বিশ্ববিদ্যালয় যুক্তরাষ্ট্রের অন্যতম প্রাচীন ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি কনেকটিকাট অঙ্গরাজ্যের নিউ হ্যাভেন শহরে অবস্থিত এবং ১৭০১ সালে প্রতিষ্ঠিত হয়। ইয়েল যুক্তরাষ্ট্রের তৃতীয় প্রাচীনতম বিশ্ববিদ্যালয় এবং প্রতি বছর বৈশ্বিক র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে থাকে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ আর্থিক সহায়তা প্রদান করবে;

*পরিবহন, গবেষণা ও প্রশিক্ষণ ভাতা;

*সাংস্কৃতিক বিনিময়ের সুযোগ;

ঘরে বসে IELTS প্রস্তুতি নিতে পড়ুন

আবেদনের যোগ্যতা

*বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের শিক্ষার্থীরা সংশ্লিষ্ট প্রোগ্রামের যোগ্যতা পূরণ সাপেক্ষে আবেদন করতে পারবেন;

*স্নাতক পর্যায়ের জন্য উচ্চমাধ্যমিক বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে;

*স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে আবেদনের জন্য সাধারণত স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পিএইচডিতে আবেদনের জন্য স্নাতকোত্তর ডিগ্রি বাধ্যতামূলক নয়;

*ভালো অ্যাকাডেমিক ফলাফল ও সংশ্লিষ্ট প্রোগ্রামের অন্যান্য যোগ্যতা থাকতে হবে;

*ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণ প্রয়োজন হতে পারে। ইংরেজি ভাষা পরীক্ষার শর্ত ও ন্যূনতম স্কোর প্রোগ্রামভেদে ভিন্ন হতে পারে;

*আর্থিক সহায়তার ক্ষেত্রে পরিবারের আয়, সম্পদ, পরিবারের সদস্যসংখ্যা ও অন্যান্য আর্থিক পরিস্থিতি বিবেচনা করা হয়;

*আর্থিকভাবে প্রয়োজন রয়েছে এমন শিক্ষার্থীরা ইয়েলের need-based financial aid-এর জন্য আবেদন করতে পারবেন;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডের এআইটিতে, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*পাসপোর্টের কপি;

*জীবনবৃত্তান্ত (সিভি);

*পূর্ববর্তী অ্যাকাডেমিক ফলাফলের কপি;

*অনলাইন আবেদনের কপি;

*স্টেটমেন্ট অব পারপাস;

*সুপারিশপত্র;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে৷ আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।