২৮ জুলাই ২০২৬, ২১:১৯

ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটি, করুন আবেদন

অস্ট্রেলিয়ায় স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডিতে পড়তে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

গবেষণাভিত্তিক মাস্টার্স (এমফিল) ও পিএইচডি করতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে অস্ট্রেলিয়ার মারডক ইউনিভার্সিটি। বাংলাদেশসহ অন্য সব দেশের শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনা মূল্যে এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।

অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট রিসার্চ ট্রেনিং প্রোগ্রামের (আরটিপি) আওতায় স্কলারশিপপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি ও জীবনযাত্রার খরচ বহন করবে দেশটির ফেডারেল সরকার। গবেষণাভিত্তিক মাস্টার্সের (এমফিল) মেয়াদ ২ বছর এবং পিএইচডির মেয়াদ ৩ বছর ৬ মাস।  

এ বিশ্ববিদ্যালয়টি মূলত গবেষণাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। বিশ্বের ৯০টির বেশি দেশের শিক্ষক ও গবেষক এখানে কাজ করছেন। অস্ট্রেলিয়ার বাইরে দুবাই এবং সিঙ্গাপুরেও দুটি ক্যাম্পাস রয়েছে প্রতিষ্ঠানটির।

সুযোগ-সুবিধা

*কোনো টিউশন ফি লাগবে না;

*জীবনযাত্রা ভাতা বাবদ ৩০ হাজার অস্ট্রেলিয়ান ডলার প্রদান করা হবে। প্রদানকৃত ভাতা করমুক্ত থাকবে;

*অভিজ্ঞ ও আন্তর্জাতিক মানের গবেষকদের তত্ত্বাবধানে গবেষণার সুযোগ;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক ছাত্র হতে হবে;

*ইংরেজি ভাষায় প্রয়োজনীয় দক্ষতা থাকতে হবে;

*আবেদনকারীর একটি প্রথম শ্রেণির স্নাতক ডিগ্রি, বা একটি উল্লেখযোগ্য থিসিস উপাদানসহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডের এআইটিতে, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। স্কলারশিপের জন্য আবেদন করতে ও বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সম্পূর্ণ আবেদন গ্র্যাজুয়েট রিসার্চ অফিসে graduateresearchdegrees@murdoch.edu.au ঠিকানায় ই-মেইল করতে হবে।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬।