২৬ জুলাই ২০২৬, ২২:৫৮

ফেলোশিপ নিয়ে গবেষণার সুযোগ হার্ভার্ড ইউনিভার্সিটিতে, করুন আবেদন

হার্ভার্ড ইউনিভার্সিটিতে স্কলারশিপে পোস্টডক্টরাল করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের হার্ভার্ড ইউনিভার্সিটির হার্ভার্ড অ্যাকাডেমি স্কলারস প্রোগ্রাম ২০২৭-এ আবেদন শুরু হয়েছে। বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা সম্পূর্ণ অর্থায়নের এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন। দুই বছর মেয়াদি পোস্টডক্টরাল ফেলোশিপের এ প্রোগ্রামে নির্বাচিত গবেষকেরা আন্তর্জাতিক গবেষণা পরিবেশে কাজ করার পাশাপাশি বিশ্বের খ্যাতিমান গবেষকদের সঙ্গে মতবিনিময়ের সুযোগ পাবেন। আবেদনের শেষ সময় ১৮ সেপ্টেম্বর ২০২৬।

সুযোগ-সুবিধা

*নির্বাচিত পোস্টডক্টরাল অ্যাকাডেমি স্কলাররা বছরে ৮০ হাজার মার্কিন ডলার স্টাইপেন্ড পাবেন;

*হার্ভার্ড একাডেমি ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড এরিয়া স্টাডিজে দুই বছর গবেষণার সুযোগ থাকবে;

*গবেষণা ও ভ্রমণ ব্যয়ে আর্থিক সহায়তা পাওয়া যাবে;

*গবেষণাসংক্রান্ত বিভিন্ন সুযোগ-সুবিধা পাওয়া যাবে;

*স্বাস্থ্যবিমার সুবিধা থাকবে;

*আন্তর্জাতিক গবেষক ও খ্যাতিমান শিক্ষাবিদদের সঙ্গে কাজ ও মতবিনিময়ের সুযোগ পাওয়া যাবে;

আরও পড়ুন: জার্মানিতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ, মাসিক ভাতাসহ থাকছে যেসব সুবিধা

আবেদনের যোগ্যতা

*বিশ্বের যেকোনো দেশের গবেষকেরা আবেদন করতে পারবেন;

*একাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*বিদেশি ভাষা, আন্তর্জাতিক ইতিহাস ও বিভিন্ন সংস্কৃতি বিষয়ে দক্ষতা থাকলে অগ্রাধিকার পেতে পারেন;

*আবেদনকারীর পিএইচডি ডিগ্রি ৩১ জুলাই ২০২৬-এর পর সম্পন্ন হতে হবে;

*প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ২০২৬ সালের ডিসেম্বরে হার্ভার্ডে সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে। সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য যাতায়াত ও হোটেল খরচ হার্ভার্ড একাডেমি বহন করবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ থাইল্যান্ডের এআইটিতে, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*জীবনবৃত্তান্ত (সিভি/রিজিউমে);

*একাডেমিক ট্রান্সক্রিপ্ট;

*গবেষণার আগ্রহ ও পরিকল্পনা নিয়ে স্টেটমেন্ট অব রিসার্চ ইন্টারেস্টস;

*একটি গবেষণাধর্মী রাইটিং স্যাম্পল;

*তিনটি রেকমেন্ডেশন লেটার;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

আবেদনপ্রক্রিয়া 

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১৮ সেপ্টেম্বর ২০২৬।