২২ জুলাই ২০২৬, ২২:১৩

আইইএলটিএস ছাড়াই ইউকে কমনওয়েলথ ফেলোশিপে আবেদনের সুযোগ

মিড-ক্যারিয়ার পেশাদাররা আবেদন করতে পারেন ইউকে কমনওয়েলথ ফেলোশিপে   © সংগৃহীত

নিম্ন-মধ্যম আয়ের দেশগুলোর মিড-ক্যারিয়ার পেশাদারদের জন্য তিন মাস মেয়াদি থিম্যাটিক ফেলোশিপ দিচ্ছে যুক্তরাজ্যের কমনওয়েলথ। কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকেরা আবেদন করতে পারবেন এ ফেলোশিপের জন্য। যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানে পেশাগত উন্নয়নে কাজ করতে হবে ফেলোদের। আবেদনের শেষ সময় ২২ আগস্ট ২০২৬।

এই ফেলোশিপের উদ্দেশ্য হলো পেশাদারদের নিজ নিজ সেক্টরে পর্যাপ্ত জ্ঞান এবং দক্ষতা বাড়ানোর সুযোগ প্রদান করা । এই প্রোগ্রামে আবেদনের জন্য বয়সের কোন বাঁধা নেই এবং আইইএলটিএসেরও প্রয়োজন নেই। যাদের পাসপোর্ট নেই, তারাও আবেদন করতে পারবেন। তবে এক্ষেত্রে ছবিযুক্ত জাতীয় পরিচয়পত্রের প্রয়োজন হবে।

করপোরেট জগতে ভালো করতে পড়ুন

সুযোগ-সুবিধা

*প্রোগ্রাম চলাকালীন ২১০৪ পাউন্ড মাসিক ভাতা প্রদান করা হবে। তবে লন্ডন মেট্রোপলিটন এলাকায় থাকলে মাসে মিলবে ২ হাজার ৬১২ ব্রিটিশ পাউন্ড।

*প্রোগ্রাম চলাকালীন বিভিন্ন ইভেন্ট এ অংশগ্রহণ করবার জন্য ভ্রমণভাতা ভাতা প্রদান করা হবে।

*আবাসন ভাতার সুবিধা রয়েছে।

*রাউন্ড এয়ারটিকেটের সুবিধা প্রদান করা হবে।

*এছাড়া পোশাক ভাতা, স্ট্যান্ডার্ড ভিসা ফি প্রদানসহ অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

আরও পড়ুন: শেভেনিং স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ যুক্তরাজ্যে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে অবশ্যই একটি কমনওয়েলথ দেশের নাগরিক হতে হবে বা আবেদনকারীকে একটি কমনওয়েলথ দেশ দ্বারা শরণার্থী মর্যাদাপ্রাপ্ত হতে হবে।

*অন্তত ৫ বছরের ফুলটাইম/ পার্ট-টাইম কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

*আবেদনের সময় আবেদনকারীকে অবশ্যই চাকরিরত অবস্থায় থাকতে হবে।

*স্নাতক ডিগ্রিধারী হতে হবে।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ ইতালির মিলান ইউনিভার্সিটিতে, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্রঃ

*আবেদনকারীর পাসপোর্ট/ছবিযুক্ত ন্যাশনাল আইডিকার্ড।

*আবেদনকারীর সিভি।

*অ্যাকাডেমিক পেপারস।

*ফেলোশিপ আবেদন ফরম।

*পার্সোনাল স্টেটমেনট।

*রেফারেন্স লেটার তিনটি (তাদের মধ্যে একটি অবশ্যই প্রার্থীর বর্তমান নিয়োগকর্তা হতে হবে)।

*চারটি অংশে একটি উন্নয়ন ইমপ্যাক্ট স্টেটমেন্ট প্রদান করতে হবে।

*অন্যান্য পেপারস (যদি থাকে)।

*আবেদনকারীর সিভি।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ সিডনি ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ২২ আগস্ট ২০২৬।