১৩ জুলাই ২০২৬, ২২:২৭

গবেষণায় ফুল-ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে সুইজারল্যান্ড, করুন আবেদন

সুইজারল্যান্ডে ফেলোশিপে গবেষণা করতে চাইলে আবেদন করুন দ্রুতই  © সংগৃহীত

ইউরোপের কেন্দ্রস্থলে অন্যতম সেরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হলো ইটিএইচ জুরিখ ইউনিভার্সিটি। আন্তর্জাতিক শিক্ষার্থীদের বিনা মূল্যে পোস্ট ডক্টোরাল প্রোগ্রামে গবেষণার সুযোগ দিচ্ছে এ ইউনিভার্সিটি। “ইটিএইচ পোস্ট ডক্টোরাল ফেলোশিপ ২০২৬”-গবেষকদের এই ফেলোশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ বিভিন্ন দেশের গবেষকরা এ ফেলোশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ সেপ্টেম্বর ২০২৬।

ইউরোপের কেন্দ্রস্থলে অন্যতম সেরা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হলো ইটিএইচ জুরিখ ইউনিভার্সিটি। ইটিএইচ জুরিখ, সুইজারল্যান্ডের জুরিখে অবস্থিত একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। একে মাঝে মাঝে Swiss Federal Institute of Technology নামে ডাকা হয়। এর মূল জার্মান নাম হচ্ছে Eidgenössische Technische Hochschule Zürich (ETHZ)। এই প্রতিষ্ঠানটি সরাসরি সুইজারল্যান্ডের কেন্দ্রীয় অর্থনৈতিক সম্পর্ক, শিক্ষা ও গবেষণা অধিদপ্তরের অধিভুক্ত।

বৈজ্ঞানিক সম্প্রদায় ও শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একটি দৃঢ় বন্ধন তৈরি করার উদ্দেশ্য ১৮৫৪ সালে সুইস ফেডারেল গভর্নমেন্ট এটি তৈরি করে। যার প্রধান লক্ষ্য ইঞ্জিনিয়ার এবং বিজ্ঞানীদেরকে এক্সিলেন্স ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজির ন্যাশনাল সেন্টার হিসেবে শিক্ষা প্রদান করা। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের মুক্ত চিন্তাকে সমর্থন ও উদ্যোক্তা মনোভাবকে উৎসাহিত করে।

সুযোগ-সুবিধা

*গবেষণা চলাকালীন নির্ধারিত বেতন/স্টাইপেন্ড প্রদান করবে;

*গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য আর্থিক সহায়তা প্রদান করবে;

*আন্তর্জাতিক মানের গবেষণা পরিবেশ ও সুবিধা;

ঘরে বসে IELTS প্রস্তুতি নিতে পড়ুন

আবেদনের যোগ্যতা

*আবেদনকারীকে অবশ্যই পিএইচডি ডিগ্রিধারী হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*আবেদনকারীকে গবেষণা প্রপোজাল জমা দিতে হবে;

*পূর্বে এই ফেলোশিপ গ্রহণ করলে পুনরায় আবেদন করা যাবে না;

*ইংরেজি কিংবা জার্মান ভাষায় দক্ষতা থাকতে হবে;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

প্রয়োজনীয় নথিপত্র

*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;

*অ্যাপ্লিকেশন ফরম;

*সিভি, পাসপোর্টের কপি;

*রিসার্চ প্রপোজাল;

*মোটিভেশন লেটার;

*রেফারেন্স লেটার;

*ভাষাদক্ষতার সার্টিফিকেট;

আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়

বাছাই প্রক্রিয়া

প্রথমেই আবেদনপত্রগুলো বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত কমিটি দ্বারা বাছাই করা হবে। গবেষণার মান, অ্যাকাডেমিক যোগ্যতা ও প্রপোজালের ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী নির্বাচন করা হয়।

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন  করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ সেপ্টেম্বর ২০২৬।