২৫ জুন ২০২৬, ২২:২১

স্কলারশিপে পড়ুন বোস্টন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটিতে স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহীরা আবেদন করুন খুুঁটিনাটি জেনে  © সংগৃহীত

বিশ্বায়নের এই যুগে উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন দেখে অনেক শিক্ষার্থী। বিশেষ করে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্য। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা প্রতি বছর যুক্তরাষ্ট্রে বিভিন্ন স্কলারশিপের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ পেয়ে থাকেন।

এমনই একটি মর্যাদাপূর্ণ সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বোস্টন ইউনিভার্সিটি (Boston University)। বিশ্ববিদ্যালয়টির ট্রাস্টি স্কলারশিপ (Trustee Scholarship) কর্মসূচির আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের পূর্ণ টিউশন ফি প্রদান করবে।

এই স্কলারশিপের আওতায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২০ জন মেধাবী শিক্ষার্থীকে সম্পূর্ণ টিউশন ফি ও অন্যান্য প্রয়োজনীয় খরচ বহনের সুবিধা দেওয়া হয়। বাংলাদেশি শিক্ষার্থীরাও এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন।

২০২৭ শিক্ষাবর্ষে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থীদের জন্য আবেদন গ্রহণ চলছে। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। আগ্রহী শিক্ষার্থীদের নির্দিষ্ট সময়ের মধ্যে অনলাইনে আবেদন জমা দিতে হবে।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি প্রদান;

*বাধ্যতামূলক শিক্ষার্থী ফি প্রদান;

*নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে চার বছর পর্যন্ত নবায়নযোগ্য;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*উচ্চমাধ্যমিক পাস হতে হবে;

*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;

*স্কুল ও কমিউনিটিতে নেতৃত্ব, অংশগ্রহণ ও ইতিবাচক অবদান রাখার অভিজ্ঞতা থাকতে হবে;

*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;

আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন

আবেদনপ্রক্রিয়া

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ ডিসেম্বর ২০২৬।