০৩ জুন ২০২৬, ১৭:৪৬

স্কলারশিপে সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতকে পড়ুন যুক্তরাষ্ট্রে, করুন আবেদন

যুক্তরাষ্ট্রে স্কলারশিপে স্নাতকে পড়াশোনা করতে চাইলে আবেদন করুন খুঁটিনাটি জেনে  © সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনা মূল্যে স্নাতক প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মায়ামি বিশ্ববিদ্যালয়। ‘স্ট্যাম্প স্কলারশিপ’–এর আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এই স্কলারশিপ পাবেন। বাংলাদেশসহ যেকোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ নভেম্বরের ২০২৬।

মায়ামি বিশ্ববিদ্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম একটি উচ্চমানের গবেষণা বিশ্ববিদ্যালয়। এটি ১৯২৫ সালে প্রতিষ্ঠিত হয়। লিবারেল আর্টস এবং বিজ্ঞানের জন্য মিয়ামি বিশ্ববিদ্যালয় মর্যাদাপূর্ণ। মায়ামি বিশ্ববিদ্যালয় শিক্ষার দিক থেকেও অনেক এগিয়ে। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গোছানো অঙ্গরাজ্য ফ্লোরিডায় অবস্থিত বিশ্ববিদ্যালয়টি।

সুযোগ-সুবিধা

*সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে;

*আবাসন খরচ প্রদান করবে;

*ল্যাপটপ কেনার জন্য ভাতা প্রদান করবে;

*১২ হাজার ডলারের একটি উপবৃত্তি প্রদান করবে;

*স্বাস্থ্যবিমা প্রদান করবে;

*শিক্ষার্থীরা গবেষণাসহ অন্যান্য ক্ষেত্রের জন্য বিভিন্ন ধরনের ভাতা পাবেন;

আরও পড়ুন: স্কলারশিপে পড়াশোনার সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদনের যোগ্যতা

*মায়ামি বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হবে;

*এসিটি ও এসএটি স্কোর জমা দিতে হবে;

*উচ্চমাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে;

*ইংরেজি দক্ষতার সনদ দেখাতে হবে। আইইএলটিএসে ন্যূনতম ৬.৫ অথবা টোয়েফল আইবিটিতে কমপক্ষে ৮০ পেতে হবে;

*আবেদনকারীদের অবশ্যই একজন আন্তর্জাতিক ছাত্র হতে হবে;

*আবেদনকারীদের অবশ্যই মায়ামি বিশ্ববিদ্যালয়ে আবেদন করে অ্যাডমিশন নিশ্চিত করতে হবে;

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে, করুন আবেদন

আবেদন প্রক্রিয়া

অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ১ নভেম্বরের ২০২৬।