স্কলারশিপে পড়ুন ডেকিন ইউনিভার্সিটিতে, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
অস্ট্রেলিয়ার ডেকিন ইউনিভার্সিটি আন্তর্জাতিক শিক্ষার্থীদের ফুল-ফ্রি স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে। ‘এইচডিআর স্কলারশিপ-রিসার্চ ট্রেনিং প্রোগ্রাম স্কলারশিপ (আরটিপি) ও ডেকিন ইউনিভার্সিটি পোস্টগ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের (ডিইউপিআর)’ আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ২৩ আগস্ট ২০২৬।
এই দুই স্কলারশিপের মধ্যে আরটিপি স্কলারশিপের অর্থ দেয় অস্ট্রেলিয়ার সরকার। আর ডিইউপিআর স্কলারশিপ দেয় ডেকিন বিশ্ববিদ্যালয়। অস্ট্রেলিয়ার স্থানীয় শিক্ষার্থী ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন।
ডেকিন বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয় ১৯৭৪ সালে। দেশটির ভিক্টোরিয়া শহরের বিশ্ববিদ্যালয়টি স্বনামধন্য একটি বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টি শিক্ষার মান নিশ্চিত করার পাশাপাশি অস্ট্রেলিয়ান সরকার ও বিভিন্ন কোম্পানিতে পার্টনারশিপে কাজ করে। এতে শিক্ষার্থীরা পড়াশোনার পাশাপাশি গবেষণা ও কাজের সুযোগ পান।
পড়ার সুযোগ যেসব অনুষদে
*স্বাস্থ্য অনুষদ;
*কলা ও শিক্ষা, স্বাস্থ্য ও চিকিৎসা সম্বন্ধীয়;
*ব্যবসায় ও আইন, আইনজীবি আইনগত;
*বিজ্ঞান, প্রকৌশল ও পরিবেশ;
*ফ্রন্টিয়ার ম্যাটেরিয়ালস;
*ইন্টেলিজেন্ট সিস্টেম গবেষণা ও উদ্ভাবন;
*ফলিত কৃত্রিম বুদ্ধি ইনস্টিটিউট;
এর মধ্যে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড এডুকেশন, ফ্যাকাল্টি অব সায়েন্স, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বিল্ট এনভায়রনমেন্ট ও ইনস্টিটিউট অব ফ্রন্টিয়ার্স ম্যাটেরিয়ালস। এসব বিষয়ে সারা বছর আবেদন করা যায়।
আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়
সুযোগ সুবিধা
*টিউশন ফি মওকুফ ও চিকিৎসা তহবিল (অসুস্থতাজনিত ছুটির বেতন দেওয়া);
*আন্তঃদেশীয় এবং বিদেশি শিক্ষার্থীদের জন্য ৫০০ থেকে ১৫০০ ডলারের স্থানান্তর ভাতা;
*বছরে ৩৭,৪৫০ ডলার ভাতা প্রদান করবে;
*আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যভাতা প্রদান করবে;
*বিমানভাড়া প্রদান করবে;
আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন
ডিগ্রির মেয়াদ
ডক্টরাল ডিগ্রির উপবৃত্তির জন্য নির্ধারিত সময় ৩ বছর ও টিউশন ফি পরিশোধের জন্য নির্ধারিত সময় ৪ বছর। আর গবেষণা স্নাতকোত্তর ডিগ্রির ক্ষেত্রে উপবৃত্তি ও টিউশন ফি পরিশোধের জন্য সময় ২ বছর।
আবেদনের যোগ্যতা
*অস্ট্রেলিয়ান ও আন্তর্জাতিক শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;
*শিক্ষার্থীদের অবশ্যই ডেকিন বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার এইচডিআর কোর্সে ভর্তি হতে হবে;
*প্রার্থী কমনওয়েলথ বা সমমানের থেকে অন্য কোনো বৃত্তি বা পুরস্কার গ্রহণ করতে পারবে না;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে, করুন আবেদন
আবেদনপ্রক্রিয়া
অনলাইনে আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৩ আগস্ট ২০২৬।