স্কলারশিপে উচ্চশিক্ষার সুযোগ ইতালির মিলান ইউনিভার্সিটিতে, করুন আবেদন
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্কলারশিপের আওতায় স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে ইতালির মিলান ইউনিভার্সিটি। এ স্কলারশিপের কেতাবি নাম ইউরোপিয়ান ফিউচারস স্কলারশিপ। বাংলাদেশসহ অন্যান্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১৫ জুন ২০২৬।
১৯২৪ সালে মিলান বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়টি ইতালির মিলান শহরে অবস্থিত। এটি দেশটির একটি পাবলিক গবেষণা বিশ্ববিদ্যালয়। দেশি ও বিদেশি মিলিয়ে বিশ্ববিদ্যালয়টিতে প্রায় ৬০ হাজার শিক্ষার্থী ভর্তি আছেন। এছাড়া শিক্ষক-গবেষকের সংখ্যা প্রায় ২ হাজার।
সুযোগ-সুবিধা
*নির্বাচিত ৩০ শিক্ষার্থীকে ১০ হাজার ইউরো প্রদান করবে;
*টিউশন ফি মওকুফ করবে;
*UniMi Ambassador প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকের সুযোগ যুক্তরাষ্ট্রের সিমন্স ইউনিভার্সিটিতে, করুন আবেদন
আবেদনের যোগ্যতা
*প্রার্থীদের ব্যাংক হিসাব প্রদর্শন করতে হবে ও যথাযথ নথিপত্র সরবরাহ করতে হবে;
*স্নাতকোত্তরে আবেদনের জন্য স্নাতকের সনদ থাকতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*বিশ্ববিদ্যালয়ের ভাষাগত শর্ত (ইতালীয় বা ইংরেজি) পূরণ করতে হবে;
আরও পড়ুন: স্নাতক-স্নাতকোত্তর-পিএইচডিতে স্কলারশিপ দিচ্ছে কানাডার বিশ্ববিদ্যালয়, করুন আবেদন
প্রয়োজনীয় নথিপত্র
*আবেদনকারীর পাসপোর্ট ও ছবি;
*জীবনবৃত্তান্ত (সিভি);
*অনলাইন আবেদনপত্র;
*মিলান বিশ্ববিদ্যালয় থেকে ভর্তি বা তালিকাভুক্তির চিঠি;
*আয় বা আর্থিক বিবরণীর প্রমাণপত্র;
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট;
*রেফারেন্স লেটার দুইটি;
*আইইএলটিএস স্কোর;
*স্টেটমেন্ট অব পারপাস;
*অন্যান্য পেপারস (যদি থাকে);
আরও পড়ুন: গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে বিনা মূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি করুন অস্ট্রেলিয়ায়
আবেদনপদ্ধতি
অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ও আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ জুন ২০২৬।