০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৭

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ১ম বর্ষের ক্লাস শুরুর নতুন তারিখ ঘোষণা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ও সাত কলেজের লোগো  © টিডিসি সম্পাদিত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজসমূহে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ক্লাস শুরুর নতুন তারিখ ঘোষণা করা হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ সেপ্টেম্বর (মঙ্গলবার) থেকে একযোগে ক্লাস শুরু হবে। পূর্বে এই ক্লাস ৬ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে।

আরও পড়ুন: অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে এই নতুন সময়সূচি প্রযোজ্য হবে।

সংশ্লিষ্ট সকলকে নতুন সময়সূচি অনুযায়ী প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার আহ্বান জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।