৩১ আগস্ট ২০২৬, ১৪:৫৮

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ফাইনালের ফলাফল দেখা যাবে ৫টা থেকে, জেনে নিন নিয়ম

জাতীয় বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের পাসের হার ৬৫ দশমিক ১০ শতাংশ। ফলাফল আজ বিকেল ৫টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফলাফলবিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাবে।

সোমবার (৩১ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ২০২৪ সালের অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার ফলাফল আজ ৩১ আগস্ট প্রকাশ করা হয়েছে। 

এ পরীক্ষায় ৩১টি বিষয়ে ৮৮১টি কলেজের ২ লাখ ৩২ হাজার ৬২৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের গড় পাশের হার ৬৫ দশমিক ১০ শতাংশ।

মোবাইল ফোনে ফল দেখবেন যেভাবে
মোবাইল ফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ র‍্যাংকিং: তথ্য জমার সময় বৃদ্ধি

ওয়েবসাইটে দেখবেন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট  এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে ওয়েবসাইটে যেতে হবে। পরে রোল, রেজিষ্ট্রেশন, এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

এর আগে, এ বছরের ৩০ এপ্রিল শুরু হয় অনার্স চতুর্থ বর্ষ ফাইনাল পরীক্ষা। শেষ হয় ১৫ জুন। পরীক্ষা শেষ হওয়ার মাত্র দেড় মাসের মধ্যেই এর রেজাল্ট প্রকাশ করে বিশ্ববিদ্যালয়টি।