অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ
২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষের ব্যবহারিক পরীক্ষার সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ব্যবহারিক পরীক্ষা আগামী ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ০৯ এপ্রিল তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জারি করা এ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পূর্বে প্রকাশিত স্মারক নং: জাতীঃবিঃ/পরীঃ/ অনার্স পার্ট-৩/বিজ্ঞপ্তি/০২ (অংশ-২)/২০৬৬(১), তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০২৬-এ বর্ণিত অন্যান্য শর্তাবলী অপরিবর্তিত থাকবে।
আরও পড়ুন: নগদ অর্থ পরিবহনে ডিএমপির বিশেষ ‘এস্কর্ট’ সেবা চালু, যেভাবে মিলবে
এর আগের বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংশ্লিষ্ট কলেজসমূহ তাদের TMIS College Profile ব্যবহার করে বিষয়ভিত্তিক বহিঃপরীক্ষকের তালিকা ডাউনলোড করতে পারবে এবং নিয়োজিত বহিঃপরীক্ষকগণ নিজ নিজ TMIS Profile থেকে নিয়োগপত্র সংগ্রহ করবেন। ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন হওয়ার পর নির্ধারিত ওয়েব ঠিকানায় লগইন করে পরীক্ষার তথ্য বিবরণী হরণ করা যাবে। সংশোধিত বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম।