পরীক্ষায় ‘মোবাইল দেখে লিখে’ বহিষ্কার জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র

০৮ নভেম্বর ২০২৩, ১০:৩৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
সরকারি আজুিল হক কলেজের গ্রন্থাগার ভবন

সরকারি আজুিল হক কলেজের গ্রন্থাগার ভবন © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২২-২৩ শিক্ষাবর্ষের সম্মান ১ম বর্ষ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে দুই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তারা দুজনই সরকারি আজুিল হক কলেজের শিক্ষার্থী। মঙ্গলবার (০৭ নভেম্বর) অনুষ্ঠিত ১ম ইনকোর্সের ওই কলেজ প্রশাসন তাদের বহিষ্কার করেন।

বহিষ্কৃত দুই শিক্ষার্থী হলেন- ওমর ফারুক ও মো. নাফিউর রহমান। ওমরের রোল ১৬ আর নাফিউরের রোল ১১২। তারা দুজনেই কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী।

কলেজের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এদিন ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে ‘প্রিন্সিপলস্ অব ইকনোমিকস-২১২২০৯’ কোর্সের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় ওই দুই শিক্ষার্থী মোবাইল দেখে দেখে লিখছিলেন। পরে হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক তাদের ধরে ফেলেন।

এতে বলা হয়, মোবাইল দেখে পরীক্ষা দেওয়ার কারণে ওমর ফারুক ও মো. নাফিউর রহমানকে বহিষ্কার করা হল। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে ভবিষ্যতে সকল পরীক্ষার্থীকে পরীক্ষা কক্ষে মোবাইল নিয়ে প্রবেশ না করার জন্য নির্দেশ দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর বুয়েটের ভর্তি পরীক্ষাও পেছাচ্ছে না
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের অবিশ্বাস্য কীর্তি, প্রথম সেঞ্চুরিতেই ডাবল সেঞ্চুরি
  • ০৭ নভেম্বর ২০২৬
নরসিংদীর ‘লাল গ্রুপের’ প্রধান আবু লাল গ্রেপ্তার, উদ্ধার পিস…
  • ০৭ নভেম্বর ২০২৬
বিএনপির সমাবেশে হাতাহাতি, যুবদল নেতাকে মারধরের অভিযোগ
  • ০৭ নভেম্বর ২০২৬
হৃদয়ের ইতিহাস গড়া ডাবল সেঞ্চুরি, বাংলাদেশের ৩০ রানের লিড
  • ০৭ নভেম্বর ২০২৬
‘রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতীয় স্বার্থে ঐক্যবদ্ধ …
  • ০৭ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950