২০ ইন্টার্ন নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন ২৭ নভেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ। প্রতিষ্ঠানটি এক্সপোর্ট বিভাগে ‘এলইএপি ইন্টার্ন’ পদে ২০ কর্মী নিয়োগে ২৯ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৯ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আরএফএল গ্রুপ;
বিভাগের নাম: এক্সপোর্ট;
পদের নাম: ইন্টার্ন (এলইএপি);
পদসংখ্যা: ২০টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১৫,০০০ টাকা;
আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম ২২ বছর হতে হবে;
কর্মস্থল: গাজীপুর ও নারায়ণগঞ্জ;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ নভেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা: বিবিএ অথবা বিএসসি ডিগ্রি থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৭ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম