জনবল নিয়োগ দেবে বিডিজবস, নারী প্রার্থীদের অগ্রাধিকার
বাংলাদেশের অন্যতম বৃহৎ অনলাইন চাকরির পোর্টাল বিডিজবস ডটকম লিমিটেডে এক্সিকিউটিভ-প্রোগ্রামস অ্যান্ড অ্যাক্টিভেশনস পদে জনবল নিয়োগ দেওয়া হবে। কুমিল্লাভিত্তিক এ পদে নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
প্রতিষ্ঠানটির প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটিতে নিয়োগ দেওয়া হবে পূর্ণকালীন ভিত্তিতে। এটি মূলত মাঠপর্যায়ের কাজ। আগ্রহী প্রার্থীদের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত, প্রচার কার্যক্রম পরিচালনা এবং প্রয়োজনে দেশের বিভিন্ন জেলায় ভ্রমণের মানসিকতা থাকতে হবে।
প্রতিষ্ঠানের নাম: বিডিজবস ডটকম লিমিটেড
পদের নাম: এক্সিকিউটিভ-প্রোগ্রামস অ্যান্ড অ্যাক্টিভেশনস
চাকরির ধরন: পূর্ণকালীন
কর্মস্থল: কুমিল্লা
বেতন: আলোচনা সাপেক্ষে
আরও দেখুন: পুরুষের ব্যথার অনুভূতিতে প্রভাব ফেলে নারীর উপস্থিতি, বলছে গবেষণা
শিক্ষাগত যোগ্যতা: ব্যবসায় প্রশাসনে স্নাতক (বিবিএ) অথবা কলা বিষয়ে স্নাতক (বিএ) ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইভেন্ট ও অ্যাক্টিভেশন কার্যক্রমে সরাসরি অন্তত এক বছরের অভিজ্ঞতা আবশ্যক। ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বয়সসীমা: ২২ থেকে ২৭ বছর।
প্রার্থীর যোগ্যতা ও দক্ষতা: আবেদনকারীকে পরিশ্রমী, স্মার্ট, স্বপ্রণোদিত ও স্পষ্টভাষী হতে হবে। যোগাযোগ ও আন্তব্যক্তিক দক্ষতা ভালো হতে হবে। মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, ই-মেইল এবং ওয়েব ব্রাউজিংয়ে দক্ষতা থাকতে হবে। চাপের মধ্যে এবং দীর্ঘ সময় কাজ করার মানসিকতা থাকতে হবে। দলগতভাবে কাজ করার দক্ষতা এবং দেশের বিভিন্ন জেলায় নিয়মিত ভ্রমণের আগ্রহ থাকতে হবে।
আরও দেখুন: ৬৪ জেলায় ১০ হাজার পুলিশ কনস্টেবল নিয়োগ দেবে সরকার, আবেদনের বাকি ২ দিন
এ ছাড়া সামাজিক কাজ, সমাজকল্যাণমূলক ক্লাব, কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্লাব কার্যক্রম, ব্র্যান্ড প্রচার, ইভেন্ট ও অ্যাক্টিভেশন কার্যক্রমে সম্পৃক্ততার অভিজ্ঞতা থাকতে হবে। এসব অভিজ্ঞতা জীবনবৃত্তান্তে উল্লেখ করতে হবে।
দায়িত্ব ও কর্তব্য: নির্বাচিত প্রার্থীকে চাকরি মেলা, ক্যারিয়ার সেমিনার, প্রদর্শনী, ক্যাম্পাস রিক্রুটমেন্ট প্রোগ্রাম এবং প্রতিষ্ঠানের বিভিন্ন প্রচারমূলক কার্যক্রম আয়োজন ও পরিচালনায় অংশ নিতে হবে।
সুযোগ-সুবিধা: বেতনের পাশাপাশি যাতায়াত ভাতা ও দুপুরের খাবারের সুবিধা দেওয়া হবে।
আবেদনের শর্ত: প্রার্থীকে শারীরিক ও মানসিকভাবে মাঠপর্যায়ে দায়িত্ব পালনের জন্য প্রস্তুত থাকতে হবে। নারী ও পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তবে নারী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।
আরও দেখুন: চলছে ৫০ বেসরকারি চাকরির আবেদন, এক নজরে দেখুন সব বিজ্ঞপ্তি
আবেদনের শেষ তারিখ: ২০ নভেম্বর ২০২৬।
আবেদন করার পদ্ধতি: বিডিজবসের ওয়েবসাইটে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন করতে হবে।
বিস্তারিত জানতে এখানে দেখুন।