ঢাকার গুলশান অফিসে এইচএসসি পাসেই নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড। প্রতিষ্ঠানটি ঢাকার গুলশান অফিসে ‘অফিস সহকারী’ পদে ২ কর্মী নিয়োগে ২৬ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: মিনিস্টার হাই-টেক পার্ক লিমিটেড;
পদের নাম: অফিস সহকারী;
পদসংখ্যা: ২টি;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: ১০,০০০ টাকা;
আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, পারফরম্যান্স বোনাস, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২২ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: গুলশান-১, ঢাকা;
কর্মক্ষেত্র: অফিসে;
আরও পড়ুন: ৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
আবেদনের যোগ্যতা—
*এইচএসসি পাস হতে হবে;
*অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, অফিসের নথিপত্র বহন ও বিতরণে দক্ষ হতে হবে;
*ন্যূনতম ১ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: এইচএসসি পাসেই সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে অ্যাপেক্স ফুটওয়্যার, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৫ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম