২৬ অক্টোবর ২০২৬, ১৯:৪৪

আকিজ বশির গ্রুপ নিয়োগ দেবে সিনিয়র এক্সিকিউটিভ, আবেদন ৩০ অক্টোবর পর্যন্ত

সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার নিয়োগে আবেদন চলছে আকিজ বশির গ্রুপে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগে ২৪ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৪ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ;
 
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার;

বিভাগ: অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স;

পদসংখ্যা: নির্ধারিত নয়;

চাকরির ধরন: পূর্ণকালীন;

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;

আরও পড়ুন: মার্কেটিং সুপারভাইজার নিয়োগ দেবে আবুল খায়ের গ্রুপ, আবেদন ২০ নভেম্বর পর্যন্ত

অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, দুপুরের খাবারের সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট, উৎসব বোনাস বছরে ২টি, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

প্রার্থীর বয়সসীমা: ন্যূনতম ২৭ বছর হতে হবে;

কর্মস্থল: বনানী, ঢাকা;

কর্মক্ষেত্র: অফিসে;

আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদনের যোগ্যতা—

*অ্যাকাউন্টিং, ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;

*ইনভেন্টরি ও আমদানি ব্যয় নির্ধারণ, বাজেট প্রণয়ন ও আর্থিক পরিকল্পনা বিষয়ে দক্ষ হতে হবে;

*ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন: ৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবেদন অভিজ্ঞতা ছাড়াই

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ অক্টোবর ২০২৬;

কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিডিজবস ডটকম