১৫ জেলায় প্লাজা ম্যানেজার নিয়োগ দেবে যমুনা ইলেকট্রনিকস, আবেদন ২৪ নভেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘প্লাজা ম্যানেজার (ইনচার্জ)’ পদে ১৫ জেলায় কর্মী নিয়োগে ২৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ২৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: যমুনা ইলেকট্রনিকস অ্যান্ড অটোমোবাইলস লিমিটেড;
পদের নাম: প্লাজা ম্যানেজার (ইনচার্জ);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২৫-৪৫ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, যশোর, খুলনা, কুড়িগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, ময়মনসিংহ, নোয়াখালী, পাবনা, সাতক্ষীরা, সিলেট ও টাঙ্গাইল;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে সিটি গ্রুপ, আবেদন ১৭ নভেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*বিবিএ অথবা বিবিএস ডিগ্রি থাকতে হবে;
*ন্যূনতম ৫ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ২৪ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম