এরিস্টোফার্মায় মেডিকেল ইনফরমেশন অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি, সরাসরি মৌখিক পরীক্ষা ২৮ ও ২৯ অক্টোবর
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এরিস্টোফার্মা লিমিটেড। প্রতিষ্ঠানটি ‘মেডিকেল ইনফরমেশন অফিসার’ পদে কর্মী নিয়োগে ২৩ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে দেওয়া হবে এ নিয়োগ। আগামী ২৮ ও ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে মৌখিক পরীক্ষা। আগ্রহী প্রার্থীদের সংশ্লিষ্ট কেন্দ্রে দরকারি কাগজপত্রসহ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: এরিস্টোফার্মা লিমিটেড;
পদের নাম: মেডিকেল ইনফরমেশন অফিসার;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: ল্যাবএইড হাসপাতাল নিয়োগ দেবে মেডিকেল টেকনোলজিস্ট, আবেদন ১৯ নভেম্বর পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, বছরে বোনাস ৪টি, ফরেন ট্যুর, বিবাহ ভাতা, টিএ/ডিএ বিল, গ্রুপ লাইফ ইনস্যুরেন্স, চাইল্ডস বার্থ অ্যান্ড স্কুল অ্যাডমিশন অ্যালাওয়েন্স, স্মার্টফোন, মোটরসাইকেল, অর্জিত ছুটি নগদায়ন, প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুবিধা;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে;
মৌখিক পরীক্ষার স্থান—
'করপোরেট অফিস, অ্যারিস্টো টাওয়ার, ২৩৯, বীর উত্তম মীর সাখাওয়াত সড়ক তেঁজগাও-গুলশান লিংক রোড, ঢাকা-১২০৮' বরাবর স্বশরীরে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২৮ ও ২৯ অক্টোবর ২০২৬, সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে নিচের বিজ্ঞপ্তি দেখুন—
সূত্র: প্রথম আলো, ২৩ অক্টোবর ২০২৬, পৃষ্ঠা ১২