ইউনিকো হাসপাতালে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন করুন আজই
ইউনিকো হাসপাতালে সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ (আইপিডি বিলিং) পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আবেদনের জন্য প্রার্থীকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারী হতে হবে। পাশাপাশি ইনপেশেন্ট ডিপার্টমেন্ট (আইপিডি) বিলিংয়ে কমপক্ষে চার বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউনিকো হাসপাতালস।
পদের নাম: সিনিয়র অফিসার/এক্সিকিউটিভ-আইপিডি বিলিং।
পদসংখ্যা: বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে। বাণিজ্য বিভাগের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: আইপিডি বিলিংয়ে কমপক্ষে চার বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। করপোরেট হাসপাতালে কাজের অভিজ্ঞতা রয়েছে, এমন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির দায়িত্ব: হাসপাতালের আইপিডি বিলিং কার্যক্রম তদারকি করতে হবে। এর মধ্যে শয্যাভাড়া, চিকিৎসাসামগ্রী, বিভিন্ন চিকিৎসাপদ্ধতি ও পরামর্শ ফি-সংক্রান্ত বিল অন্তর্ভুক্ত। এ ছাড়া বিলিং সিস্টেমে রোগীর তথ্য ও বিমাসংক্রান্ত তথ্য নির্ভুলভাবে অন্তর্ভুক্ত করা নিশ্চিত করতে হবে।
আরও দেখুন: এসওএস স্কুলে শিক্ষক নিয়োগ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
বেতন ও সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতনকাঠামোর পাশাপাশি বার্ষিক ছুটি নগদায়ন, প্রভিডেন্ট ফান্ড, বছরে দুটি উৎসব বোনাস, গ্র্যাচুইটি এবং প্রতিবছর বেতন পর্যালোচনার সুবিধা দেওয়া হবে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্ত (সিভি), কভার লেটার ও সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি জমা দিতে হবে। আবেদনপত্রে প্রার্থীর যোগ্যতা ও অভিজ্ঞতার তথ্য উল্লেখ করতে হবে।
আবেদন পাঠানোর ই-মেইল: career@unicohospitals.com।
আবেদনের শেষ তারিখ: ৩০ অক্টোবর ২০২৬।
প্রতিষ্ঠানের ঠিকানা: ইউনিকো হাসপাতালস, ২৩ গ্রিন রোড, ঢাকা-১২০৫, বাংলাদেশ।
আবেদনসংক্রান্ত নির্দেশনা: আবেদনপত্র জেনারেল ম্যানেজার-হিউম্যান রিসোর্সেস বরাবর পাঠাতে হবে।
বিস্তারিত জানতে এখানে দেখুন।