এসকেএফে চাকরির সুযোগ, আবেদন করুন আজই
দেশের ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডে এক্সিকিউটিভ-ওয়্যারহাউস পদে জনবল নিয়োগ দেওয়া হবে। বিজ্ঞান বা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রিধারীরা পদটিতে আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীদের আগামী ২৮ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে।
পদের নাম: এক্সিকিউটিভ-ওয়্যারহাউস
প্রতিষ্ঠান: এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেড
কর্মস্থল: টঙ্গী অথবা রূপগঞ্জ প্ল্যান্ট
আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীদের বিজ্ঞান অথবা ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইংরেজিতে পড়া ও লেখার দক্ষতা ভালো হতে হবে।
অভিজ্ঞতা: স্বনামধন্য ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানে একই ধরনের পদে এক থেকে দুই বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানটি শিল্পখাতের শীর্ষস্থানীয় পর্যায়ের আকর্ষণীয় বেতন-সুবিধা দেওয়ার কথা জানিয়েছে। পাশাপাশি কর্মীদের জন্য সহায়ক কর্মপরিবেশ, বিশ্বমানের প্রশিক্ষণ, আন্তর্জাতিক পর্যায়ে কাজের অভিজ্ঞতা, ভালো কর্মসংস্কৃতি, দলগত কাজের সুযোগ ও কর্মদক্ষতার স্বীকৃতি দেওয়া হবে।
আরও দেখুন: পদক্ষেপে ১১ জনের চাকরি, বেতনের সাথে থাকছে অন্যান্য সুযোগ-সুবিধা
এ ছাড়া দ্রুত পদোন্নতি এবং ব্যক্তিগত ও পেশাগত উন্নয়নের সুযোগ থাকবে।
আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীদের এসকেএফ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ২৮ অক্টোবর ২০২৬।
আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন।