অফিসার নিয়োগ দেবে আকিজ বশির গ্রুপ, আবেদন ৫ নভেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান আকিজ বশির গ্রুপ। প্রতিষ্ঠানটি প্রোডাকশন (পাট) বিভাগে ‘অফিসার’ পদে ৩ জেলায় কর্মী নিয়োগে ৫ অক্টোবর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৫ অক্টোবর থেকেই শুরু হয়েছে—চলবে ৪ নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আকিজ বশির গ্রুপ;
পদের নাম: অফিসার;
বিভাগ: প্রোডাকশন (পাট);
পদসংখ্যা: নির্ধারিত নয়;
চাকরির ধরন: পূর্ণকালীন;
বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে;
আরও পড়ুন: করপোরেট সেলস বিভাগে ১০০ এক্সিকিউটিভ নিয়োগ দেবে আরএফএল গ্রুপ, আবেদন অভিজ্ঞতা ছাড়াই
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
প্রার্থীর বয়সসীমা: ২৪ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে;
কর্মস্থল: কুমিল্লা, ফরিদপুর, নরসিংদী;
কর্মক্ষেত্র: অফিসে;
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়;
আরও পড়ুন: অভিজ্ঞতা ছাড়াই ২০ ক্যাশিয়ার নিয়োগ দেবে সুলতান’স ডাইন, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
আবেদনের যোগ্যতা—
*টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড প্রোডাকশনে বিএসসি ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতা থাকতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৪ নভেম্বর ২০২৬;
কাজের ক্ষেত্র, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিডিজবস ডটকম