১৩ অক্টোবর ২০২৬, ১৫:১১

৪ পদে জনবল নিয়োগ দেবে যমুনা পেপার মিলস লিমিটেড

যমুনা পেপার মিলস লিমিটেড  © টিডিসি সম্পাদিত

যমুনা গ্রুপের প্রতিষ্ঠান যমুনা পেপার মিলস লিমিটেডে চারটি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং; ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং; ম্যানেজার, স্টোর এবং এক্সিকিউটিভ, অ্যাকাউন্টস পদে অভিজ্ঞ ও যোগ্য প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। 

পদ অনুযায়ী মাসিক বেতন ২৫ হাজার থেকে ৪ লাখ টাকা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ অক্টোবর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন।

নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, যমুনা পেপার মিলস লিমিটেডের ডুপ্লেক্স বোর্ড, আর্ট কার্ড, সুইডিশ বোর্ড পেপার ও সংশ্লিষ্ট কাগজজাত পণ্যের বিক্রয় ও বিপণন কার্যক্রম পরিচালনা, বিক্রয় লক্ষ্যমাত্রা অর্জন, ডিলার নেটওয়ার্ক সম্প্রসারণ, করপোরেট গ্রাহক তৈরি এবং বাজারে প্রতিষ্ঠানের অবস্থান শক্তিশালী করার দায়িত্ব পালন করতে হবে সংশ্লিষ্ট পদে নিয়োগপ্রাপ্তদের। এ ছাড়া স্টোর ব্যবস্থাপনা, হিসাবরক্ষণ ও ব্যবসায়িক প্রবৃদ্ধি নিশ্চিত করার কাজও থাকবে।

১. পদের নাম: জেনারেল ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং

পদসংখ্যা: উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

অভিজ্ঞতা: বাংলাদেশের বাজারে ডুপ্লেক্স বোর্ড, আর্ট কার্ড ও সুইডিশ বোর্ড পেপার বিক্রিতে ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক ৩ লাখ থেকে ৪ লাখ টাকা।

২. পদের নাম: ম্যানেজার, সেলস অ্যান্ড মার্কেটিং

পদসংখ্যা: উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিং বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। মার্কেটিংয়ে এমবিএ ডিগ্রিধারীরা অগ্রাধিকার পাবেন।

আরও দেখুন: 

অভিজ্ঞতা: বাংলাদেশের বাজারে ডুপ্লেক্স বোর্ড, আর্ট কার্ড ও সুইডিশ বোর্ড পেপার বিক্রিতে ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক ৮০ হাজার থেকে ১ লাখ টাকা।

৩. পদের নাম: ম্যানেজার, স্টোর

পদসংখ্যা: উল্লেখ নেই।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: কাগজ উৎপাদনকারী কারখানা, এফএমসিজি প্রতিষ্ঠান অথবা কোনো গ্রুপ অব কোম্পানির কারখানায় স্টোর, মজুতপণ্য ও গুদাম ব্যবস্থাপনায় ১০ থেকে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক ৫০ হাজার থেকে ৬০ হাজার টাকা।

৪. পদের নাম: এক্সিকিউটিভ, অ্যাকাউন্টস

পদসংখ্যা: উল্লেখ নেই।

আরও দেখুন: জনবল নিয়োগ দেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: হিসাবরক্ষণ, অর্থায়ন, ব্যয় নিরূপণ (কস্টিং) ও আর্থিক প্রতিবেদন তৈরিতে ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন: মাসিক ২৫ হাজার থেকে ৩৫ হাজার টাকা।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রার্থীর কর্মজীবনের অভিজ্ঞতা ও যোগ্যতার ভিত্তিতে আলোচনা সাপেক্ষে বেতন উল্লেখিত সীমার চেয়ে বেশি বা কম হতে পারে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের হালনাগাদ জীবনবৃত্তান্তের (সিভি) সঙ্গে সাম্প্রতিক ছবি পাঠাতে হবে। ইমেইলের সাবজেক্ট লাইনে আবেদন করা পদের নাম উল্লেখ করতে হবে। আবেদন পাঠানোর ইমেইল ঠিকানা career\@jamunapaper.com।

এ ছাড়া ডাকযোগেও আবেদন পাঠানো যাবে। ঠিকানা: জেনারেল ম্যানেজার, অ্যাডমিন অ্যান্ড এইচআর, যমুনা গ্রুপ, যমুনা ফিউচার পার্ক, কেএ-২৪৪, প্রগতি সরণি, কুড়িল, বারিধারা, ঢাকা-১২২৯।

আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৬।