০৬ অক্টোবর ২০২৬, ১৩:৫৯

জনবল নিয়োগ দেবে বিডিজবস, কর্মস্থল গাজীপুর

বিডিজবস ডটকম লিমিটেড  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশের অন্যতম শীর্ষ অনলাইন চাকরির প্ল্যাটফর্ম বিডিজবস ডটকম লিমিটেডে করপোরেট সেলস এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। গাজীপুর সিটিতে জরুরি ভিত্তিতে এ নিয়োগ দেওয়া হবে। পদটিতে কতজন নিয়োগ দেওয়া হবে, তা নির্দিষ্ট করা হয়নি। আগ্রহী প্রার্থীদের আগামী ১৪ অক্টোবর ২০২৬-এর মধ্যে আবেদন করতে হবে।

বিডিজবস ডটকম লিমিটেড ২০০০ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বাংলাদেশে সবচেয়ে বড় অনলাইন কর্মসংস্থান প্ল্যাটফর্ম হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

পদের নাম: করপোরেট সেলস এক্সিকিউটিভ

পদসংখ্যা: নির্ধারিত নয়

কর্মস্থল: গাজীপুর সিটি

চাকরির ধরন: ফুলটাইম

শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ অথবা এমবিএ ডিগ্রি থাকতে হবে।

আরও দেখুন: নোবেল পাওয়া দ্বিতীয় নারী ছিলেন পদার্থবিদ মারিয়া গোয়েপার্ট-মেয়ার

অভিজ্ঞতা: সর্বোচ্চ ১ বছরের অভিজ্ঞতা গ্রহণযোগ্য। সফটওয়্যার ও সার্ভিসভিত্তিক বি-টু-বি স্টার্টআপ, আইটি এনাবলড সার্ভিস বা সফটওয়্যার কোম্পানিতে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বয়স: ২২ থেকে ২৮ বছর।

আবেদনকারীর ধরন: শুধু পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন।

বেতন: আলোচনা সাপেক্ষে।

সুযোগ-সুবিধা: যাতায়াত বিল, দুপুরের খাবারের ভাতা, মোবাইল ভাতা এবং বিক্রয়ভিত্তিক প্রণোদনা দেওয়া হবে।

চাকরির ধরন ও দায়িত্ব: এটি মূলত মাঠপর্যায়ের কাজ। নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের করপোরেট সেলস অ্যান্ড মার্কেটিং টিমে কাজ করতে হবে। নিয়মিত বিভিন্ন অফিস, করপোরেট প্রতিষ্ঠান, দোকান, রেস্টুরেন্ট, শোরুম, ফার্মেসি, ফ্যাশন আউটলেটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে কাজ করতে হবে।

এ ছাড়া গুরুত্বপূর্ণ গ্রাহক ব্যবস্থাপনা, ইভেন্ট ব্যবস্থাপনা এবং মেলা বা প্রদর্শনীতে অংশগ্রহণের মতো দায়িত্ব পালন করতে হবে। কাজটি টার্গেটভিত্তিক।

বি-টু-বি করপোরেট সেলস এবং জব প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। গাজীপুর সিটির বাসিন্দা হওয়া আবশ্যক। প্রার্থীর মোটরসাইকেল ও বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদনের শেষ সময়: ১৪ অক্টোবর ২০২৬।

আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে বিডিজবস ডটকমের মাধ্যমে আবেদন করতে হবে।

বিস্তারিত জানতে এখানে দেখুন।